‘ভাইজান’ বলিউডে বেশ জনপ্রিয়। তবে তার মুডের জন্য তাকে ভয় পায় অনেকেই। তাঁর মুড কখন যে কেমন, তা বুঝতে পারেন না অনুরাগীরাই। ইন্ডাস্ট্রির অন্দরের কারো সাথে বিবাদে জড়ালে, তার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। শোনা গিয়েছে, কারও প্রতি যদি সলমন খান অসন্তুষ্ট হন, তার প্রভাব গিয়ে পড়বে সংশ্লিষ্ট ব্যক্তির কেরিয়ারে।
ফের একবার ভক্তের উপর চটে গেলেন সলমান খান। বিমানবন্দরে এক ভক্ত জোর করে সেলফি তোলার চেষ্টা করেন সালমানের সাথে। আগেও দেখা গেছে অরিজিৎ সিংহ ও বিবেক ওবেরয়ের সঙ্গে সলমনের বিবাদ। মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা দেখা যায় সলমানের সাথে। তার রগচটা মেজাজ নতুন কিছু নয়। সম্প্রতি, সলমনের রুদ্রমূর্তি দেখা গেল। এক অনুরাগীর ওপর বিরক্ত হন সলমন খান।
সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন সলমন। পার্কিংয়ের দিকে যাওয়ার সময় এক অনুরাগী সলমনের পাশাপাশি হাঁটা শুরু করেন এবং তাঁর সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করেন। চোখে পড়া মাত্র মেজাজ গরম হয়ে যায় ভাইজানের। চিৎকার শুরু করেন অভিনেতা। এ ধরনের ঘটনা নতুন না ভাইজানের সাথে। আগেও এমন ঘটনা ঘটিয়েছেন সলমন।
View this post on Instagram
সম্প্রতি, মুকেশ অম্বানীর পুত্র অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেই সময় অনন্তকে জাপটে ধরে কোলে তুলে নেন। সেই সময় অবশ্য বেশ হাসিখুশিই দেখাচ্ছিল তাঁকে। এ ছাড়াও, দিন কয়েক আগে বিমানবন্দরে এক খুদে ভক্ত তাঁকে জড়িয়ে ধরে। সেই সময়ও হেসে অভিবাদন জানান সলমন। সম্ভবত বোঝাই যাচ্ছে কখন তার কি মুড থাকে তা বুঝতে পারেন না কেউই।
বলিপাড়ায় শোনা যায়, সলমনের মতো হৃদয়বান মানুষ নাকি কমই রয়েছেন বলিপাড়ায়। তাহলে কেন এমন আচরণ? কেনই অনুরাগীর প্রতি অসন্তুষ্ট হলেন অভিনেতা। ভক্তের উপর চিৎকার করতে শুরু করে দেন তিনি। সলমান খান প্রাণনাশের হুমকি পেয়েছেন। সেই জন্য এখন সলমান খানের চারপাশে থাকে অতিরিক্ত নিরাপত্তা। ভক্তরা নিরাপত্তার গণ্ডি পেরিয়ে পৌঁছাতে পারেন না সালমানের কাছে।





