ত্রাণ বিলি করতে গিয়ে একাধিক বারই রাজ্য সরকারের রোষের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের। এদের তালিকায় বেশিরভাগ সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামই বেশি শোনা গেছে। তবে এবার রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিল কলকাতা হাইকোর্ট-এর রায়। আজ বালুরঘাটের বিজেপি সাংসদ ড. সুকান্ত মজুমদারের পক্ষে রায় দিল আদালত। এমনকি ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমস্ত রকম নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত ২৩ জুন বালুরঘাটের গ্রামে ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়েন বিজেপি সাংসদ সুকান্তবাবু। তার অভিযোগ, জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় পুলিশ তার রাস্তা আটকে দেন।এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে লকডাউনে স্যোশাল ডিস্ট্যান্সিংয়ের অমান্য করার অজুহাতে হোম কোয়ারান্টাইনেও পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ।
সেই মামলারই আজ রায় দিল বিচারপতি দেবাংশু বসাক। সুকান্ত পোদ্দারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। তাঁর আইনজীবী অরিজিৎ বক্সি জানান, বালুরঘাটের অসহায় মানুষদের কাছে ত্রাণ দিতে যেতে আর কোনো অসুবিধা হবে না তাঁর।
বিজেপি যেটা মন্ত্রীরা এর আগে বহুবার লকডাউনের মধ্যে ত্রাণ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। তৃণমূল নেত, মন্ত্রীরা রাস্তায় নামলে দোষ নেই, কেবল বিরোধী পক্ষ বেরোলেই দোষ। এবার এমন সব কাণ্ডের কড়া জবাব দিলেন সুকান্তবাবু।





