বর্ষবরণের রাতে বাজি ফাটানোর নতুন সময়সীমা জানালো প্রশাসন। এখনই জানুন।

এক সপ্তাহ পরেই বর্ষবরণ। ইতিমধ্যেই বড়দিনের জন্যে সেজে উঠেছে তিলোত্তমা। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো শহর। আগামী এক সপ্তাহ জুড়েই বাকি বিশ্বের অন্যান্য শহরের মতো কলকাতা শহরও মেতে উঠবে নতুন বছরকে সাদরে বরণ কর নিতে। এই কারণেই এখন থেকেই তৈরি কলকাতা পুলিশ।

বর্ষবরণের রাতের নিরাপত্তা থেকে আতসবাজী ব্যবহার, সবক্ষেত্রেই আইনানুগ পদক্ষেপ নিতে তৈরি কলকাতা পুলিশ। এইবার আগে থেকেই বর্ষবরণের রাতে আতসবাজী ফাটানোর সময় নির্দিষ্ট করে দিল প্রশাসন। এই বছর শুধুমাত্র ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্তই বাজি ফাটানো যাবে। তার আগে বা পরে কেউ বাজি ফাটালে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে লালবাজার সুত্রে।

আরও পড়ুন – NPR ও NRC-র মধ্যে কোনও সম্পর্ক নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এই নির্দেশিকা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদ কলকাতার সমস্ত থানাকে জানিয়ে দিয়েছে। এছাড়াও রাত ১০টার পরে কোনওপ্রকার স্পিকার বা মাইক বাজানো যাবে না বলেও পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

বর্ষবরণের রাতে নিরাপত্তার জন্য শহরজুড়ে কলকাতা পুলিশ গুন্ডাদমন শাখার অফিসারদের মোতায়েন করতে চলেছে। সাথে ইভটিজারদের দৌরাত্ম্য রুখতে তৈরি থাকছে কলকাতা পুলিশের মহিলা ব্রিগেড।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment