NPR ও NRC-র মধ্যে কোনও সম্পর্ক নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এনপিআর ও এনআরসি-র মধ্যে কোনওরকম সম্পর্ক নেই তা দেশবাসীকে পরিষ্কার করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সাথে তিনি এদিন আরো বলেন যে, ‘এই মুহূর্তে এনআরসি নিয়ে কোনওরকম বিতর্ক চলার কোনও অবকাশ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কথাই বলেছেন যে, এই বিষয়ে মন্ত্রিসভায় বা পার্লামেন্টে কোথাও কোনও আলোচনাই হয়নি।’ এরপরেই তিনি বলেন যে, ‘ভবিষৎেও কখনও এনপিআর-র তথ্য এনআরসি-তে ব্যবহার করা হবেনা’।

আরও পড়ুনCAA নিয়ে দেশবাসীকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা, দিল্লীতে বললেন মোদি

তবে অমিতের এই বক্তব্যের পর কার্যত বিরোধীরা বিরোধিতার সুর আরও বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই পার্লামেন্টের অন্দরে বারবার বলেছেন, ‘এনআরসি হবে। কেউ তা আটকাতে পারবে না।’ এমনকি তিনি এও বলেন যে বিজেপির ২০১৯-এর নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, ‘সারা ভারতব্যাপী এনআরসি করা হবে।’ কিন্তু বিরোধীদের দাবী যে, তাদের প্রবল আন্দোলনের ফলেই অমিত শাহ আজ নিজের বলা কথাই একরকম অস্বীকার করে যাচ্ছেন। গত ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এনআরসি নিয়ে দলের অন্দরে কোনও আলোচনা হয়নি। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে।’

এছাড়াও যে সকল রাজ্যের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি এবং এপিআর হতে দেবেন না বলেছেন, তাঁদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করেন যে, ‘দয়া করে নিজেদের সিদ্ধান্ত বিবেচনা করুন। গরিব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চনা করবেন না।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment