কলকাতার আরেকটি গুরুত্বপূর্ন ব্রিজ বন্ধ। এখনই পড়ুন।

ফের কলকাতায় বন্ধ করা হল একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। জরুরি ভিত্তিতে মেরামতির সুপারিশের কারণেই বন্ধ রাখা হল চিৎপুর ক্যানাল সার্কুলার ব্রিজ। ইতিমধ্যেই টালা ব্রিজ-এ ভারী যানবহন যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামী বছরেই পুরোনো টালা ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

সুত্রের খবর, চিৎপুর ক্যানাল সার্কুলার ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে এবং এই কারণেই ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই ৫ দিন টানা কাজ চলবে এই ব্রিজে। এই পাঁচ দিন রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কাজ চলবে বলে জানা গিয়েছে। এর ফলে সকাল থেকেই যানজটের আশঙ্কা করছেন কলকাতা পুলিশের ট্রাফিককর্তারা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment