ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে গোটা দেশে। বর্তমানে দেশে আনলক ওয়ান ফেজ চলছে। অধিকাংশ অফিস কাছারি খুলে গিয়েছে এবং আগামী ৮ তারিখ থেকে প্রায় সব অফিসই খুলে যাবে। গণপরিবহন ব্যবস্থা চালু হয়েছে লোকাল ট্রেন বাদ দিয়ে।
এরই মধ্যে স্বাভাবিকভাবেই গরমকাল বিদায় বেলায় তার তীব্রতা দেখাতে শুরু করেছে। সকাল থেকেই ভ্যাপসা গরমে দমবন্ধ পরিস্থিতি শহরে। এদিকে মাথার উপর চড়চড়ে রোদ। বাতাসে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। তাই ঘেমে নেয়ে পরিশ্রান্ত মানুষ।
এর মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রের খবর, ” শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যজুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে। এরইমধ্যে বঙ্গোপসাগরে আগামীকাল থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর জেরে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূল অঞ্চলে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে।”





