কনকনে শীতের আবহে চার জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন হাওয়া অফিস কী বলছে

বহাল রয়েছে শীতের আমেজ। কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি, চলতি সপ্তাহে পারদ নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে দিনভরের আবহাওয়া? জানুন আপডেট।

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলা। সকাল থেকেই জাঁকিয়ে শীত শীত আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রা। পাশাপাশি ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, আসন্ন ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হেরফের হবে না উত্তরবঙ্গের তাপমাত্রারও। তবে আগামীকাল থেকে নিম্নমুখী হবে পারদ। তাপমাত্রা কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন উত্তরবঙ্গের চার জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে ১২ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুনঃ বাংলায় বাতিল হচ্ছে লাখ লাখ ভোটার কার্ড! আপনার কার্ড ঠিক আছে তো? এইভাবে চেক করে নিন

কলকাতায় কত তাপমাত্রা?

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৫১ শতাংশ।

RELATED Articles