জুনিয়র চিকিৎসকদের একাংশ বৈঠকে রাজি ছিলেন, কয়েকজন আন্দোলনকারীর জেদের জন্যই ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, অডিও ফাঁস করে দাবী কুণালের

মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হবে কী হবে না, তা নিয়ে একপ্রকার টানাপোড়েন চলছেই। গতকাল, শনিবার কালীঘাটে বৈঠকের কথা থাকলেও, সেখানে জুনিয়র চিকিৎসকরা গেলেও বৈঠক হয়নি। এবার এই বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে কয়েকজন আন্দোলনকারীদের দোষ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিও ফাঁস করে বিস্ফোরক দাবী করলেন তিনি।

এর আগে অডিও ফাঁস করে কুণাল ঘোষ দাবী করেছিলেন, জুনিয়র চিকিৎসকদের উপর হামলা করার পরিকল্পনা করেছিল বাম ও অতি বামরা। আর এবার তিনি অডিও ফাঁস করে দাবী করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকদের মধ্যে ধর্না মঞ্চে কোথা কাটাকাটি হয়। সেই কথোপকথনের অডিও সামনে আনলেন তিনি (এই অডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।

এই অডিও ফাঁস করে কুণাল ঘোষ লেখেন, “মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও লাইভ হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল। এই অডিও কারও টেলিফোনের কথোপকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1835212338829353004?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1835212338829353004%7Ctwgr%5E7dbffb7569216ad2889a81479dcb8a0595e75a4d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkunal-ghosh-exposes-audio-clip-over-junior-doctors%2F

এই অডিওতে একাধিক কণ্ঠস্বর শোনা গিয়েছে। এর মধ্যে একপক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহী ছিলেন বলেন শোনা যায়। আবার অন্য এক পক্ষ নিজেদের দাবীতে অনড় ছিলেন যে বৈঠকের লাইভ স্ট্রিমিং না হলে তারা বৈঠক করবেন না। এভাবেই বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন তারা, এমনটাই দাবী কুণালের।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র! সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসির যোগসূত্র, ফোনে একাধিকবার কথা, কী পরিকল্পনা চলছিল? জানতে চায় সিবিআই

অডিওতে একপক্ষকে বলতে শোনা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তারা কাজে যোগ দেন নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্না মঞ্চে এসেছেন এমনকি, সরকারের দাবী অনুযায়ী চিকিৎসকদের কর্মবিরতির জেরে যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে মমতা সরকারের তরফে, এসব কিছু আগামী শুনানিতে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানাবেন বলে বলেন এক পক্ষ। আর তেমন হলে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে, তেমন যদি হয়, তাহলে সেই  দায় যে জেদি চিকিৎসকদের নিতে হবে, তেমনটাই জানিয়ে দেন চিকিৎসকদের অন্য পক্ষ।

আরও অন্যান্য খবর