কেন্দ্রের নতুন বিএসএফ নীতি নিয়ে কেন্দ্র সরকারকে এবার তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এ নিয়ে টুইট করেছেন তিনি। টুইটারে কুণাল লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভূক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথভাব বক্তব্য জানানো হবে”।
https://twitter.com/KunalGhoshAgain/status/1448521173763952654?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448521173763952654%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fkunal-ghosh-criticize-the-new-bsf-policy-31634203910330.html
পশ্চিমবঙ্গ-সহ দেশের তিন রাজ্যে বিএসএফের কাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। তাদের হাতে বিশেষ কিছু ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বিএসএফের হাতে গ্রেফতারি, তল্লাশি ও বাজেয়াপ্তের বিশেষ ক্ষমতা দিয়েছে।
শুধু তাই-ই নয়, এই নয়া নির্দেশিকায় এও বলা হয়েছে যে এবার থেকে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। যা এতদিন তারা করতে পারত না।
ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তে স্থানীয় পুলিশের সঙ্গে বিএসএফের সংঘাত বাড়তে পারে। রাজ্য পুলিশের আওতায় থাকা এলাকায় গিয়ে কাউকে গ্রেফতারি বা কোথাও তল্লাশি চালানোর সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও বিএসএফের বিরোধ তৈরি হতে পারে।
এই বিরোধ মেটাতে স্থানীয় থানা কতটা সহযোগিতা করবে সেই প্রশ্নও উঠছে। এদিকে এনিয়ে ইতিমধ্যে বিরোধী শিবির থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চুন্নীও টুইট করে এই নির্দেশকে অযৌক্তিক ও তা প্রত্যাহারের দাবী তুলেছেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার