Kunal Ghosh slammed Dev: ফের একবার প্রকাশ্যে দেব-কুণাল-মিঠুন বিতর্ক। মিঠুন চক্রবর্তীকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ানোয় ফের একবার দেবকে একহাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh slammed Dev)। তাঁর কথায়, যে কেউ তাঁর দলের নেত্রীকে যা খুশি বলে যাবে, আর তিনি সৌজন্যের কারণে তা সহ্য করবেন, তেমনটা হবে না।
ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে আক্রমণ শানিয়ে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh slammed Dev) সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের ‘গদ্দার’ বলা হলে সেটা আপত্তির” (Kunal Ghosh slammed Dev)।
আসলে, কিছুদিন আগে এক নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যে আপত্তি জানিয়েছিলেন দেব। তাঁর কথায়, তিনি এই ধরণের শব্দবন্ধকে কখনই সমর্থন করেন না।
মিঠুনের প্রতি দেবের এই সৌজন্যতা দেখানোর জন্য তাঁকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh slammed Dev)। তাঁর কথায়, “দেব খুব ভাল ছেলে, আমি ভালোবাসি। কিন্তু এই ধরনের মানসিকতা বা বিবৃতির আমি তীব্র বিরোধিতা করছি”।
তৃণমূল নেতার কথায়, “আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভাল রাখার জন্য, চৈতন্যদেব সেজে বসে থাকি…. যদি এমন হয়, আমার নেত্রীকে যে যা বলছে বলুক… আমার কাছে বাবার মতো-জ্যাঠার মতো… আমি আদিখ্যেতা করে যাব আর সৌজন্য দেখিয়ে নিজের ইমেজ বানাবো… এটা হতে পারে না। মিঠুন চক্রবর্তী মমতার সরকারের বিরোধিতা করে কুৎসা করছেন। তাঁর সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনও” (Kunal Ghosh slammed Dev)।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব ও কুণালের মধ্যে বাক্য বিনিময় নতুন কোনও ঘটনা নয়। এর আগে ‘প্রজাপতি’ সিনেমাকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। সেই সময় মিঠুন চক্রবর্তীর অভিনয়কে ‘ফ্লপ’ বলেছিলেন কুণাল। এই নিয়ে মিঠুনও পাল্টা জবাব দিয়েছিলেন। আর এর মধ্যেই বাকবিতণ্ডাতে জড়িয়েছিলেন দেব ও কুণালও (Kunal Ghosh slammed Dev)।





