লক্ষ্মীর ভাণ্ডারে নয়া নিয়ম! ১ এপ্রিলের পর ভাতা মিলবে তো? নিয়ম না মানলেই অ্যাকাউন্ট বন্ধ!

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে। রাজ্যের প্রত্যেক শ্রেণির মানুষের কথা ভেবে একাধিক ভাতা এবং সুবিধা দেওয়া হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা— একাধিক প্রকল্প রয়েছে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হয়েছেন। সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা ভাতা পান। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যের অন্তত দুই কোটি মহিলা এই ভাতা পান। তবে সম্প্রতি ট্যাব দুর্নীতির অভিযোগের পর বিভিন্ন সরকারি প্রকল্পে কারচুপির বিষয়টি উঠে এসেছে। সেই কারণেই এবার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টগুলির ভেরিফিকেশন শুরু করতে চলেছে সরকার।

সূত্রের খবর, ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী, যাদের বয়স ২৫ থেকে ৬০-এর মধ্যে, তারাই কেবলমাত্র এই ভাতা পাবেন। অর্থাৎ ২৫ বছরের নিচে কিংবা ৬০ বছরের উপরে হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভাতা পাওয়ার জন্য ব্যাংকে একক (Single) অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যৌথ অ্যাকাউন্ট থাকলে ভাতা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুনঃ পুলিশ অফিসারের হাতে গুলি! দুর্ঘটনা নাকি গোপন ষড়যন্ত্র? তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম!

এছাড়া, যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা নেই বা KYC জমা দেওয়া হয়নি, তাদেরও ভাতা থেকে বাদ দেওয়া হবে। ফলে লক্ষ লক্ষ মহিলার ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যারা সমস্ত নিয়ম মেনে চলেছেন, তাদের এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

এই নিয়ম কার্যকর হলে লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে অনেক প্রবীণ মহিলা এবং যাদের যৌথ অ্যাকাউন্ট রয়েছে, তারা এবার থেকে আর এই সুবিধা পাবেন না। এখন দেখার, এই পরিবর্তনের ফলে রাজ্যের মহিলাদের মধ্যে কতটা প্রভাব পড়ে!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর