ফের মিড ডে মিলের খিচুড়িতে মিলল টিকটিকি! খাবার খেয়েও ফেলল শিশুরা, শিশুদের জীবন নিয়ে ছেলেখেলার অভি*যোগ, ক্ষি’প্ত অভিভাবকরা

মিড ডে মিলের খাবার নিয়ে এর আগেও নানান অভিযোগ উঠেছে। কখনও মিড ডে মিলের খাবারে মিলেছে মরা সাপ, পোকা, কেঁচো তো কখনও আবার পোকাধরা চালের ভাতই মিড ডে মিলে দেওয়ার অভিযোগ উঠেছে। বারবার এমন ঘটনা ঘটা সত্ত্বেও কেন স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার রান্না নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার ফের মিড ডে মিলের খিচুড়িতে মিলল টিকটিকি।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি ও শিশু মিলিয়ে মোট ৫৭ জন উপভোক্তা রয়েছেন। প্রতিদিনের মতো আজ, বৃহস্পতিবারও খাবার দেওয়া হয় সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই খিচুড়ি বাড়ি নিয়ে যান প্রসূতি ও শিশুরা। বাড়িতে গিয়ে এক শিশুকে সেই খাবার খাওয়াতে গেলে এক অভিভাবক দেখেন খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ে রয়েছে।

খিচুড়ির সঙ্গেই সেই টিকটিকি সেদ্ধ হয়ে গিয়েছে বলে জানান ওই অভিভাবক। এমন ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। যতক্ষণ এই খবর সকলের কানে যায়, ততক্ষণে সেই খিচুড়ি খেয়ে ফেলেছিল দুই শিশু। ফলে তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে। এলাকাবাসী ও অভিভাবকরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।

অভিভাবকদের অভিযোগ, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয় মিড ডে মিল। সেই কারণে এমন ঘটনা বারবার ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরও কোনও বদল হয়নি পরিস্থিতির, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে এই অভিযোগ মানতে চান নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। তাঁর দাবী, রান্নার সময় রান্নাঘরের চাল থেকে কোনওভাবে টিকটিকি পড়ে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ ‘সব ফাঁকা আওয়াজ, জীবনে তো কোনও যুদ্ধে লড়ে নি, আমলকী খান, ভালো থাকবেন’, বাংলা দখলের হুঁশিয়ারি দেওয়ায় বাংলাদেশের বিএনপি নেতাদের পরামর্শ কর্নেলের

বিক্ষোভের  খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও। পঞ্চায়েত প্রধানের কথায়, বেশিরভাগ অভিভাবকই খিচুড়ি বাড়ি নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই খাবার খাওয়ার আগেই যে টিকটিকির বিষয়টি সামনে এসেছে, তাতেই অনেকে রক্ষা পেয়েছেন। বিডিওর দাবী, কয়েকজন সেই খিচুড়ি খেয়ে ফেলেছেন। তাদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

RELATED Articles