Local trains canceled at Sealdah Division: গত সপ্তাহেই ট্রেনের কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল নিত্য যাত্রীদের। শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজের জন্য বাতিল ছিল একগুচ্ছ লোকাল। এর জেরে দুর্ভোগের অন্ত ছিল না যাত্রীদের। গত সপ্তাহের পর এই সপ্তাহান্তেও শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন (Local trains canceled at Sealdah Division)।
সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল হওয়া যেন এখন রুটিনে পরিণত হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, এই সপ্তাহের শেষেও ফের শিয়ালদহ শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল (Local trains canceled at Sealdah Division)। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কাজ চলবে দমদম ও বরানগর স্টেশনের চলবে কাজ।
শুধু তাই নয়, দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝেও আপ ও ডাউন দুটি লাইনেই কাজ চলবে। শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলবে কাজ। এর ফলে এই দুই লাইনেই এই সময়ের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল। এই সময়ের ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর (Local trains canceled at Sealdah Division)। আবার কিছু এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার ডানকুনি লাইনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল- আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল। আর আগামীকাল, রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ (Local trains canceled at Sealdah Division)।
এছাড়াও, শনিবার কিছু এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। রেলের তরফে এও জানানো হয়েছে, শনিবার এই ট্রেনগুলি দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে (Local trains canceled at Sealdah Division)।
রেল সূত্রে খবর, সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজ চলবে। এর ফলে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পাওয়ার ব্লক থাকবে। তবে এর জন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি বলেই খবর। শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট পর্যন্ত যাবে আর রবিবার ভোরে প্রথম ট্রেনটি শিয়ালদহর উদ্দেশে মগরাহাট থেকেই ছাড়বে বলে জানিয়েছে রেল।





