Tilak controversy in Bengal School: হিজাব বিতর্কের এবার তিলক বিতর্ক। গলায় তুলসী মালা ও কপালে তিলক কেটে স্কুলে যাওয়ায় ছাত্রীকে বকাবকি শিক্ষিকার। জারি হল ফতোয়া (Tilak controversy in Bengal School)। এই ঘটনায় ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বী মানুষ। খোল-করতাল বাজিয়ে স্কুলের বাইরে বিক্ষোভে সামিল হলেন তারা। এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে। সেই স্কুলের এক অষ্টম শ্রেণীর ছাত্রী গলায় তুলসির মালা পরে ও কপালে তিলক কেটে স্কুলে গিয়েছিল বলে খবর। এর ফলে শিক্ষিকার রোষের মুখে পড়ে সে (Tilak controversy in Bengal School)।
এই ঘটনায় ওই ছাত্রী জানায়, “গরমের ছুটির আগেও ভাস্বতী দিদিমনি আমাকে স্কুলে তিলক পরে আসতে বারণ করেছিলেন। গরমের ছুটির পর স্কুল খুললে আমি স্কুলে যাই। ভাস্বতী দিদিমণি আমাকে বললেন, ‘তোকে বারণ করার পরেও তিলক পরে আবার স্কুল কেন এসেছিস?’ আমি বললাম, ‘আমি স্কুলে তিলক পরে আসতে পারব না, এটা আপনি কাগজে লিখে স্বাক্ষর করে দিন।’ এই কথা শুনে দিদিমনি আমাকে বকাবকি করেন। আমি ভয়ে কাঁপতে শুরু করি” (Tilak controversy in Bengal School)।
এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, “এধরনের কোনও নিয়ম নেই। নিজের ধর্ম যে কেউ পালন করতে পারে। এক শিক্ষিকা কপালে তিলক পরা ছাত্রীকে স্কুলে আসতে বারণ করেছিলেন বলে অভিযোগ। কিন্তু ছাত্রীরা তিলক পরে স্কুলে আসতেই পারে। এতে কোনও বাধা নেই” (Tilak controversy in Bengal School)।
শিক্ষিকার বকাবকি করার ঘটনা শুনে ছাত্রীর পরিবারের তরফে যোগাযোগ করা হয় ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে। এরপরই গতকাল, শুক্রবার সকালে ইসকনের সদস্যরা স্কুলের সামনে গিয়ে খোল – করতাল বাজিয়ে বিক্ষোভ করেন (Tilak controversy in Bengal School)। গোবিন্দ দাস নামে এক সনাতনীর বক্তব্য, “স্কুলে তিলক ও তুলসী মালা পরে একজন সনাতন ধর্মাবলম্বী ছাত্রীকে আসতে বারণ করেছেন ওই শিক্ষিকা। এই ফতোয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদে শামিল হয়েছি। রঘুনাথগঞ্জ থানার আইসির উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এ ধরনের ফতোয়া স্কুলে জারি করা হয়নি। ছাত্রীরা চাইলে স্কুলে তুলসীমালা ও তিলক পরে আসতেই পারবে। তাঁর এই কথায় আমরা খুশি হয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নিলাম”।
প্রধান শিক্ষিকা করবী নন্দীর সাফাই, “এই বিষয়ে আমি কিছুই জানতাম না। তবে তিলক বা তুলসীর মালা পরে যে সকল ছাত্রীরা স্কুল আসতে চায়, তারা অবশ্যই আসতে পারবে। এতে কোনও নিষেধাজ্ঞা নেই” (Tilak controversy in Bengal School)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!