TMC attacked on pregnant wife of BJP worker: লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে নানান অশান্তি। রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর। এরই মধ্যে সামনে এল এক ভয়াবহ ঘটনা। এক অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC attacked on pregnant wife of BJP worker)। এই ঘটনায় এলাকায় তুমুল শোরগোল পড়েছে।
ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের নিগম নগর এলাকায়। সেখানকার বাসিন্দা বাপ্পা বিশ্বাস। তিনি এলাকায় বিজেপি কর্মী নামেই পরিচিত। অভিযোগ, ওই বিজেপি কর্মীর বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ভাঙচুর চালায় তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন (TMC attacked on pregnant wife of BJP worker)।
বাপ্পা জানান, তাঁর স্ত্রী বীনা হেমব্রেম তাঁর স্বামীকে বাঁচানোর জন্য ঘর থেকে বের করে দেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীরা। বাপ্পাকে না পেয়ে তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালায় তারা। স্ত্রীকে মারধর করে। তাঁর স্ত্রী ছ’মাসের অন্তঃসত্ত্বা, একথা জানার পরও তাঁর পেটে লাথি মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ (TMC attacked on pregnant wife of BJP worker)।
গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় দিনহাটা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী বাপ্পা বিশ্বাস (TMC attacked on pregnant wife of BJP worker)। অভিযুক্তদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তিনি, এমনটাই অভিযোগ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য জানান, তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। তাঁর দাবী, বিজেপি কর্মীরা নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙে এমন নাটক করছে (TMC attacked on pregnant wife of BJP worker)। আইনশৃঙ্খলার যাতে অবনতি ঘটে, সেই কারণেই এমন করছে তারা।





