ভবানীপুরে প্রচারে প্রকাশিত মদনের মিউজিক ভিডিও, বিধায়কের মমতা বন্দনার গান শুনে কানে ‘হারপিক’ ঢেলে পরিস্কারের নিদান নেটিজেনদের

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। এরপর ৬ই অক্টোবর মহালয়া। এর আগেই মুক্তি পেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের মিউজিক ভিডিও। গত ১৫ই সেপ্টেম্বর এই মিউজিক ভিডিওর শুটিং হয়। সেখানে ছিলেন অভিনেত্রী পায়েল সরকার ও মানসী সেনগুপ্ত।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে উপনির্বাচনের প্রচার করাই একমাত্র লক্ষ্য মদম মিত্রের, তা-ও জানান তিনি। গতকাল, ভবানীপুরে প্রচারেই সামনে এল মদন মিত্রের এই মিউজিক ভিডিও। জায়ান্ট স্ক্রিনে দেখানো হল এই মিউজিক ভিডিও। বেজে উঠল- জাগো, তুমি জাগো আগমনী গান।

মদন মিত্র জানান যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন। মুখ্যমন্ত্রীর বন্দনায় মদনের কণ্ঠে নজরুলগীতি শোনা গেল। তিনি গাইলেন- “অঞ্জলি মোর সঙ্গীতে…”।

গতকাল, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচারে যান মদন মিত্র। সেখানেই মহিলারা ঢাক বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এরপরই জায়ান্ট স্ক্রিনে দেখা যায় মদনের মিউজিক ভিডিও। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি গায়ক নন, তাই ভুল-ত্রুটি হতেই পারে। মানুষ যেন সেটা বোঝেন।

ভবানীপুরে প্রচারে প্রকাশিত মদনের মিউজিক ভিডিও, বিধায়কের মমতা বন্দনার গান শুনে কানে ‘হারপিক’ ঢেলে পরিস্কারের নিদান নেটিজেনদের

কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, “দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছেন। তাই করছি”। তবে শুধুমাত্র ভবানীপুর জয়ের মাধ্যমেই কাজ শেষ হয়ে যাচ্ছে না। এদিন মদন মিত্র গানের ছলে বলেই দিলেন যে তাঁর দলের আসল লক্ষ্য যে ২০২৪-এ দিল্লির মসনদ দখল। মদন মিত্র বলেন, “ভবানীপুর কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি। মমতার হাত ধরে সামনে হাঁটি। লাগ লাগ লাগ লাগ বিজেপির লেগে গেছে দাঁত কপাটি। ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া”।

তবে মদন মিত্রের এই মিউজিক ভিডিও দেখে ও মদনের গান শুনে হেসেই খুন নেটিজেনরা। নানান সমালোচনা করার পাশাপাশি এই মিউজিক ভিডিওর উদ্দেশ্যে নানান হাস্যকর কমেন্টও করেছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন, “এই গান শুনে কানে হারপিক ঢেলে ফের কান পরিষ্কার করতে হবে”। আবার কেউ লিখেছেন, “গানটা অর্ধেক শুনেই তিন-চারবার বমি হল। আবারও ফের বমি পাচ্ছে”। তবে অনেকেই আবার মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টির জন্য বিধায়কের বেশ প্রশংসাও করেছেন।

এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগেও মদন মিত্রের একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। আবার মদন মিত্রের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়েছে। সেই ছবির পরিচালনা করছেন রাজা চন্দ। তবে এর আগে ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে প্রকাশিত হল মদন মিত্রের মিউজিক ভিডিও।

RELATED Articles