পুলিশি অত্যাচারে লকআপে নাবালকের মৃত্যু, প্রতিবাদী পোস্ট অনুপম হাজরার!

পুলিশি অত্যাচারের জেরে লকআপেই মৃত্যু ঘটল এক ১৪ বছরের নাবালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে। বৃহস্পতিবার ওই নাবালককে চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ আজ সকালে জানানো হয় যে তাদের ছেলে মারা গিয়েছে। তাদের দাবি পুলিশি হেফাজতে ওই নাবালককে পিটিয়ে মেরে ফেলেছে। বিজেপির দাবি ওই পরিবার তাদের দলের সমর্থক তাই প্রতিশোধ নিতে এরকম ঘৃণ্য কাজ করেছে মমতা সরকারের পুলিশ। ‌ গোটা ঘটনায় মল্লারপুর এখন চরম উত্তেজিত। আজ রাত ৯টার সময় মল্লারপুর থানা ঘেরাও এর ডাক দিয়েছে বিজেপি। সেখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন বিজেপি যুব মোর্চার সভাপতি এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

এর বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডঃ অনুপম হাজরা। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, বীরভূমের মল্লারপুর যেভাবে পুলিশ কাস্টডিতে একটি ১৪ বছরের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলা হলো তাতে মল্লারপুর থানার সমস্ত অফিসারসহ বীরভূমের পুলিশ সুপারকেও অবিলম্বে সাসপেন্ড করা উচিত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর মধ্যে কি আর একটুও ‘মমতা’ বেঁচে নেই?

গোটা ঘটনায় বিজেপি অত্যন্ত ক্ষুব্ধ। আজ সকালেই টায়ার জ্বালিয়ে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। যদিও পুলিশের দাবি ওই নাবালক আত্মহত্যা করেছে কিন্তু এই দাবি ধোপে টিকছে না বলে মত ওয়াকিবহাল মহলেরই। যদিও বীরভূম পুলিশ গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে এবং গোটা ঘটনাটি নিজে তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার শ্যাম সিং তবুও বিজেপি সেই কথা মানতে রাজি নয়। তারা এই ঘটনা শেষ দেখে ছাড়বে বলে জানিয়েছে।

RELATED Articles