‘ওরাই গাড়ি করে নিয়ে এসেছিল’, সন্দেশখালি থেকে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সিবিআই-এনএসজির দিকেই আঙুল তুললেন মমতা

Mamata Banerjee doubt CBI-NSG: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে রাজ্যে ধুন্ধুমার কাণ্ড। গতকাল, শুক্রবার একদিকে যেমন ছিল ভোটের গরম, তেমনই আবার অন্যদিকে ছিল সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে গরমাগরমি। এবার এই ঘটনায় সিবিআই-এনএসজির দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee doubt CBI-NSG)

আজ, শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুলটিতে এদিন সভা করেন তিনি। আর এই সভা থেকেই সন্দেশখালি থেকে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির উপরই সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee doubt CBI-NSG)

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee doubt CBI-NSG)?

এদিন এই সভা থেকে মমতা বলেন, “বাংলায় একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ, সিবিআই, এনএসজি। যেন যুদ্ধ হচ্ছে। রাজ্য পুলিশকে জানায়নি। কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি। এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল (Mamata Banerjee doubt CBI-NSG)। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে। এটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না”।

এখানেই শেষ নয়। এদিন ভোটকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে  বড় ষড়যন্ত্রের অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আজকে শুনলাম সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে”। এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, “ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই” (Mamata Banerjee doubt CBI-NSG)

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ফের সন্দেশখালিতে অভিযান চালায় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি চলে তল্লাশি। ওই বাড়ির মেঝে খুঁড়ে বিদেশী অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। বিকেলের দিকে ওই এলাকায় যায় এনএসজি। রিমোটচালিত রোবট দিয়ে খোঁজ করা হয় বোমার।

জানা গিয়েছে, যার বাড়ি থেকে এই অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে, সে শাহজাহানের ঘনিষ্ঠ। এই বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গোটা রাজ্যে বেশ শোরগোল পড়ে যায়। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী তৃণমূলের। এই ঘটনায় সিবিআইয়ের বিরুধে কমিশনে নালিশও জানিয়েছে তৃণমূল। আর এবার বোমা, অস্ত্র উদ্ধারের ঘটনায় সরাসরি সিবিআই ও এনএসজির উপরই সন্দেহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee doubt CBI-NSG)

RELATED Articles