‘কেউ কেউ এত টাকা খাচ্ছে, আমি এর বদনাম নেব কেন’, নবান্নের বৈঠকে কাটমানি নিয়ে আধিকারিকদের ধুয়ে দিলেন মমতা

Mamata Banerjee expressed anger over cut money: কাটমানি ইস্যু নিয়ে বিরোধীরা বারবার আঙুল তুলেছে শাসক দলের দিকে। নানান সরকারি কাজের ক্ষেত্রে তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছেন, এমন অভিযোগ কম নয়। এই কাটমানির প্রসঙ্গ যদিও এর আগে বারবার অস্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতারা। তবে এবার এই কাটমানি নিয়ে আধিকারিকদের তুলোধোনা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee expressed anger over cut money)

গতকাল, বৃহস্পতিবার নবান্নে ছিল প্রশাসনিক বৈঠক। এদিন নানান দফতরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই উঠে আসে কাটমানির ইস্যু (Mamata Banerjee expressed anger over cut money)। মমতা বলেন, “আমি ওই সব টাকা নিই না। নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন। আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএম-দের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। পিডব্লিউডি কাজ করছে, আর কাটমানি খেয়ে যাচ্ছে। এর দায় কার” (Mamata Banerjee expressed anger over cut money)?

শুধু কাটমানিই নয়, এদিনের এই বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিএলআরও-দের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিএলআরও-দের একাংশ টাকা তোলা ছাড়া কাজ করে না (Mamata Banerjee expressed anger over cut money)। এদিন বেশ ক্ষুব্ধ হয়েই মমতা বলেন, “ওঁদের বলুন, চাকরি থেকে ছাঁটাই করে দেব। ওঁদের লিভ দিয়ে দিন। কারণ ওঁদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো মাইনে দিচ্ছে। তার পরও চাই, চাই আর চাই”। 

এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া, বিধাননগর, রাজারহাটে টাকা নিয়ে বাইরের লোক বসানোর বিষয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, “এটা একটা চক্র। এই চক্রে রয়েছেন কিছু  নেতা, কিছু পুরসভার কর্মী, কিছু পুলিশ কর্মী এবং আমলাদের কেউ কেউ” (Mamata Banerjee expressed anger over cut money)। 

এদিন মমতার মুখে এই কাটমানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ (Mamata Banerjee expressed anger over cut money) করা নিয়ে আবার পাল্টা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এটা ভূতের মুখে রাম নামের মতো। কাটমানি কখন হয়? যখন মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কাটমানিকে এনকারেজ করেন, তখনই হয়। এই রাজ্যে তো সেটাই চলছে। আইএএস-আইপিএসদের দিয়ে রাজনৈতিক কাজ করান মুখ্যমন্ত্রী। তার লাভ নেন আইএএস-আইপিএসরা”।

আরও অন্যান্য খবর