‘জিতিয়ে দেখিয়ে দাও’, দিল্লিতে গিয়ে মমতার বার্তা মহুয়াকে, বিতর্ক সত্ত্বেও নেত্রীর পাশেই মুখ্যমন্ত্রী

কিছুদিন আগেই সাংসদ পদ খুইয়েছেন মহুয়া মৈত্র। এবার দিল্লি সফরে গিয়ে তাঁর উদ্দেশেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দিল্লি বঙ্গ ভবনে বৈঠক করেন তিনি। সেখান থেকেই মহুয়ার পাশে দাঁড়াতে দেখা যায় মমতাকে।

টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তিনি নিজের লোকসভার লগ ইন আইডি বাইরের কাউকে দিয়েছিলেন। এ ক্ষেত্রে লোকসভার নিয়ম লঙ্ঘন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই খারিজ করা হয়েছিল মহুয়া মৈত্রের সাংসদ পদ।

এই ঘটনার পর দিল্লি এই প্রথম দিল্লি গিয়েছেন মমতা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। এর আগে আজ, সোমবার দিল্লির বঙ্গ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকেই মহুয়ার উদ্দেশে তিনি বলেন, “চিন্তা করার কিছু নেই। আর মাত্র কয়েক মাস। জিতে দেখিয়ে দাও”। উল্লেখ না করলেও মমতা যে লোকসভা নির্বাচনের কথাই বলেছেন, তা তাঁর বক্তব্য থেকে স্পষ্ট। বছর গড়ালেই লোকসভা নির্বাচন। সেখানেই মহুয়াকে জেতার কথা বলেছেন বলেই অনুমান রাজনৈতিক মহলের।

এর আগেও মহুয়ার সাংসদ পফ খারিজ হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি বলেছিলেন, “যেভাবে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে বহিষ্কার করা হল, তাতে স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিল। আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। মহুয়ার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধির বিরুদ্ধে এমন পদক্ষেপ! আমি বলছি, মহুয়া প্রতিহিংসার শিকার হয়েছে। দল ওর পাশে ছিল, আছে, থাকবে”।

প্রসঙ্গত, ২০১৯-এ কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন মহুয়া মৈত্র। একবার নয়, একাধিকবার তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছ। সম্প্রতি মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় সরব হন তৃণমূল সুপ্রিমো। আর আজ মমতার বক্তব্য থেকে এও স্পষ্ট যে মহুয়া আগামী

শুধু মহুয়াই নন, এদিন অন্য সাংসদদের উদ্দেশেও বার্তা দেন মমতা। বলেন, “এদিন মমতা বলেছেন, “নিজের এলাকায় সময় দিন। এলাকায় মন্ত্রী, বিধায়ক, এলাকার নেতাদের সঙ্গে নিয়ে চলুন”।

RELATED Articles