করোনা তৃতীয় ঢেউ নিয়ে এমনিতেই বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। তার মাঝেই পশ্চিমবঙ্গে অজানা জ্বর নতুন করে সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ সহ একাধিক অঞ্চলে শিশুরা অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে অনেকের মৃত্যুও ঘটছে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিঠি লিখে জানিয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন নিয়ে ব্যস্ত। তার মাঝেই পিজিতে রাজ্যের ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঙ্গে বৈঠক করেন তিনি। দীর্ঘক্ষণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অবশ্য পুরো বিষয়টাই উরিয়ে দেন।তিনি দাবি করেন
তদন্ত করে দেখেছি, যেই শিশুরা মারা গিয়েছে, তাদের অন্য রোগ ছিল। জ্বরে কোনও শিশুর মৃত্যু হয়নি।’
তবে একাধিক জেলায় শিশু মৃত্যুর খবরে আতঙ্কিত শাসক দল। মালদহ থেকে তিনজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।গত সপ্তাহে একই ঘটনা জলপাইগুড়িতে ঘটে। যদিও এসব অজানা জ্বর থেকে ঘটেনি বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে শুভেন্দু অধিকারী জানান উত্তরবঙ্গে অজানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৭৫০ জন শিশু। তার মধ্যে ৬ জন শিশু মারা গিয়েছে। শুধুমাত্র মালদহ জেলাতেই ২০০-র বেশি শিশু হাসপাতালে চিকিৎসাধীন বলেও চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু। এরসাথে রাজ্য সরকারের বিরোধিতা করেন তিনি।তিনি অভিযোগ করেন রাজ্য সরকার একেবারেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।বরং বর্তমানে ভবানীপুর নিয়েই ব্যস্ত। তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও স্বাস্থ্য প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনের পদপ্রার্থী। নির্বাচন সাথে অজানা জ্বর নিয়ে বিরোধীদের তোপ কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? সেটাই এখন দেখার।






