‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন মুখ্যমন্ত্রী, সিমি-হুজির নেতাদের ভোটের টিকিট দেন ভোটব্যাঙ্কের স্বার্থে’, বিস্ফোরক দাবী বিজেপি নেতার

পশ্চিমবঙ্গে যে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে, এমন অভিযোগ প্রায়ই শোনা যায় বিরোধীদের মুখে। সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনাতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন।  

শমীক ভট্টাচার্যের অভিযোগ, “আমাদের মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আগেই আত্মসমর্পণ করেছেন। আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। ডক্টর মনমোহন সিংয়ের বারণ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে”।

বিজেপি নেতার কথায়, “আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রয়াত সাংসদের সঙ্গে হুজির যোগাযোগ সর্বজনবিদিত। আপনারা সাংবাদিকরা প্রত্যেকে জানেন সেই কারণে টিকিট দেওয়া হয়েছে। সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে। তাই হুমায়ুন কবীর এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছেন”।

বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বিজেপি সাংসদ বলেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২২০০ কিলোমিটারের একটা সচিত্র বর্ডার আছে। যে বর্ডার অনেক জায়গায় কাঁটাতার বেড়া দেওয়া সম্ভব হয়নি। এবং সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ ও বিএসএফের যৌথ অপারেশন না হয়, যদি রাজনৈতিক ঐক্য তৈরি না হয়। জনসচেতনতা না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়”।

আরও পড়ুনঃ ভারতের পতাকায় প্রণাম না করলে বাংলাদেশি রোগী দেখা হবে না, অভিনব সিদ্ধান্ত নিলেন আরও এক চিকিৎসক

বলে রাখি, সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার চেষ্টায় সাতজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে এদের। শুধু তাই-ই নয়, কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে যিনি ভুয়ো নথি তৈরি করে নাম ভাঁড়িয়ে গ্র দুই বছর ধরে কলকাতায় থাকছিলেন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার মধ্যেই এমন নানান ঘটনার কথা সামনে এসেছে।

আরও অন্যান্য খবর