পেগাসাস বিতর্ক নিয়ে সরব, আড়ি পাতা রুখতে ফোনে স্টিকিং প্লাস্টার লাগালেন মমতা

ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে পেগাসাস। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই পেগাসাস বিতর্ক নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। কেন্দ্রের ফোনে আড়ি পাতা রুখতেই ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়েছেন তিনি, এমনটাই জানান সকলকে।

২১ জুলাইয়ের মঞ্চে পেগাসাস ইস্যু নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ শুরুর পরই নিজের ফোন হাতে তুলে সবাইকে দেখান তিনি। তাঁর কথায়, “আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না। কারণ ফোন ট্যাপ হচ্ছে। আমি তো আমার ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে দিয়েছি”।

আরও পড়ুন- লাল রঙে ছড়াছড়ি তৃণমূলের দৈনিক ‘জাগো বাংলা’য়, এত লালের আধিক্য কেন, জাগছে প্রশ্ন

রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিচারপতি ও সমাজের অন্যান্য স্তরের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাতার বিষয়ে মমতা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন।

উনিশের লোকসভা নির্বাচনে প্রচারের জন্য রাজ্যে একাধিক সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় নাগরাকাটার জনসভা থেকে কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক ও আলিপুরদুয়ারের প্রার্থী জন বার্লাকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মোহনবাগান-ইস্টবেঙ্গলের ঐতিহাসিক ডার্বির সেই রক্তাক্ত দিনকেই ‘খেলা হবে দিবস’ হিসেবে বাছলেন মমতা

সেই সময় তিনি বলেন, “সিবিআইয়ের রিপোর্টে সব তথ্য থাকা সত্ত্বেও বড় বড় কথা বলেন মোদী। গণতান্ত্রিকভাবে লিউকোপ্লাস্টার লাগিয়ে ওঁর কথা বন্ধ করে দেব”। কিন্তু এবার নিজের ফোনই স্টিকিং প্লাস্টার দিয়ে ঢাকতে হল তৃণমূল নেত্রীকে।

RELATED Articles