“ওদের চুনোপুটি উৎপাদনের ক্ষমতা আছে?”কৃষি বিলের পর নয়া শ্রমবিলের বিরোধিতায় কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার

কৃষি বিল পাস করা নিয়ে আগামীকাল থেকে রাজ্যে বিরোধিতায় নামবে তৃণমূল কংগ্রেস। এবার শ্রমবিল তথা ইন্ট্রাস্ট্রিয়াল রিলেশন কোড বিল ২০২০ (Industrial Relation Code Bill 2020)–র বিরুদ্ধেও বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শনিবার শ্রম বিল পেশ করা হয়েছে লোকসভায় যেখানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক (Labour Ministry) সুপারিশ করেছে ৩০০ বা তার বেশি কর্মী নিয়ে যে সংস্থা গুলি চলে সেগুলি কোন সরকারি অনুমতি ছাড়াই ছাটাই করতে পারবে। এতদিন এই নিয়মটা ১০০ সংখ্যক কর্মী নিয়ে চলা সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

এই শ্রম বিল শ্রমিকদের উপর বজ্রাঘাত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “৩০০ জনের মতো লোক থাকলে যখন ইচ্ছা তখন ছাঁটাই করার এই আইন কেন্দ্র কেন আনছে? বেশিরভাগ শিল্প ছোট বা মাঝারি। সেখানে এমনিতেই কম শ্রমিক লাগে। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ায় বেশি লোক বল লাগে না। এছাড়াও করোনা পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়ে বাড়িতে বসে। কেন্দ্রের সিদ্ধান্ত অমানবিক।”

তাঁর আরও বক্তব্য, “এই সংখ্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল ৫০, গোটা দেশের ক্ষেত্রে ছিল ১০০।পাপমোচন করার ক্ষমতা নেই, শাপমোচন করতে বলা হয়েছে। যাদের চুনোপুঁটি উৎপাদনের ক্ষমতা নেই তারা রাঘববোয়াল হবে কী করে?” মোদীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ মমতার। তাই তিনি সর্বস্তরের মানুষকে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।এছাড়াও তিনি আশা করছেন যে এই ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে একজোট হবে।

RELATED Articles

Leave a Comment