‘সব পুলিশ খারাপ নয়, কিন্তু কয়েকজনের নাম আছে আমার কাছে’, এবার পুলিশদেরই তুলোধোনা খোদ পুলিশমন্ত্রীর, কেন হুঁশিয়ারি দিলেন মমতা?

Mamata Banerjee warned police: লোকসভা নির্বাচনী প্রচার সভায় এবার পুলিশ-প্রশাসনকে একহাত নিলেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব পুলিশের বিষয়ে না হলেও কিছু কিছু পুলিশকে হুঁশিয়ারি শানালেন তিনি। পুলিশদের কড়া বার্তা দিয়ে মমতা জানান, তাঁর কাছে সব খবরই আসে কিন্তু তিনি সবটা বলেন না (Mamata Banerjee warned police)

হঠাৎ কেন এমন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee warned police)?

গতকাল, শুক্রবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে পুলিশ ও বিএসএফের আঁতাতের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, কোনও গণ্ডগোলের পরিস্থিতি সৃষ্টি করে বিএসএফকে দিয়ে ভোট করাতে পারেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই নিয়েই এবার পুলিশকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee warned police)

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট গ্রহণে রয়েছে কোচবিহারও। মমতার অভিযোগ, বাইক বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করছেন নিশীথ প্রামাণিক। আর প্রশাসন সেব দেখেও কোনও পদক্ষেপ করছে না।

এদিন মমতা বলেন, ““আমি দুঃখিত, প্রশাসন সব দেখেও চুপচাপ বসে আছে। কিসের ভয়? চাকরি যাব‌ে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তাহলে দু’মাস বাদে কী করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে। হয় দিল্লি যান, না হলে নিশীথের বাড়ি চলে যান। তা হলে আর আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না” (Mamata Banerjee warned police)

এরপরই প্রশাসনের উদ্দেশে পুলিশমন্ত্রী বলেন, “প্রশাসনকে বলব, এখানে ১৯ এপ্রিল ভোট। ১৭ তারিখ বিকেল ৫টার পর এখানে যেন একটাও মিছিল–মিটিং না হয়। বাইক বাহিনীকে যদি অ্যালাও করেন, বিএসএফের সঙ্গে যোগসাজশ করেন, তাহলে মনে রাখবেন আমজনতা আপনাকেও একদিন বিতাড়িত করবে। আপনাদের ছেড়ে কথা বলবে না। মাথা ঠান্ডা রাখুন। শান্তি বজায় রাখুন” (Mamata Banerjee warned police)

কিছুদিন আগেই নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষের ঘটনা সামনে আসে। প্রকাশ্য রাস্তায় দুই নেতা বাকবিতণ্ডায় জড়ান। সেই কারণে এদিনের সভা থেকে উদয়নকে বার্তা দিয়ে মমতা বলেন, “উদয়নকে বলব, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও এটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রাখো। সব পুলিশ খারাপ নয়। বেশিরভাগ পুলিশই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কিন্তু তিন চারজনের নাম আমার কাছে আছে”।

RELATED Articles