সন্দেশখালি (Sandeshkhali) পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ ডিসেম্বর বসিরহাটের ‘হটস্পটে’ যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনেকেই তাঁকে সন্দেশখালি না যাওয়া নিয়ে প্রশ্ন করেছিল। মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, সময় হলে জানাবেন। অবশেষে ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাবেন বয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। লোকসভা ভোটে নানান ঘটনাকে কেন্দ্র করে সরগরম ছিল সন্দেশখালি। এবার সেখানে যাচ্ছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন সন্দেশখালিতে রয়েছে সরকারি বিতরণ অনুষ্ঠান। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী নিজের হাতে পরিষেবা তুলে দেবেন সাধারণ মানুষের হাতে। সরকারি অনুষ্ঠান থেকে প্রায় ২০ হাজার উপভোক্তাকে সাহায্য করা হবে।
প্রসঙ্গত, এর আগে একাধিক ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকরা। আমজনতার ভয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বেঁচেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: সরাসরি সংঘাত পাকিস্তান ও তালিবানের! ভয়ে সীমান্তে সেনা মোতায়েন পাকিস্তানের
উল্লেখ্য, লোকসভা ভোটেও সন্দেশখালিকে টার্গেট করেছিল বিজেপি। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল নারী নির্যাতনের। ভোটে এক নির্যাতিতাকে তৃণমূলের বিপক্ষে দাঁড় করিয়েছিল রাজ্য বিজেপি। আপাতত, সন্দেশখালির সব বিতর্কিত বিষয় আদালতের বিচারাধিন।





