স্কুলছুট নাবালিকাদের জন‍্য চাল-আলু সহ খাদ্যসামগ্রী দান রাজ্য সরকারের। উপকৃত হবে ২৭,০০০ নাবালিকা!

এবার স্কুলছুট নাবালিকাদের জন‍্য সাহায্যের হাত বাড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। চালু, আলু-সহ অন্যান্য খাদ্যসামগ্রী তাঁদের কাছে দিচ্ছে রাজ্য সরকার। আগামী ১৭ অগস্টের মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন।

রাজ‍্য সরকারের মতে এই নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ২৭,০০০ নাবালিকা উপকৃত হবে।খাদ্যসামগ্রী বণ্টন নিয়ে নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুলছুট নাবালিকাদের মাথাপিছু দু’কিলোগ্রাম চাল, ৩০০ গ্রাম মুসুর ডাল এবং এক কিলোগ্রাম ছোলা দেওয়া হচ্ছে। বণ্টনের দায়িত্বে আছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। নাবালিকার পরিবারের লোক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীরাও উপভোক্তা নাবালিকাদের বাড়ি গিয়েও তা দিয়ে আসতে পারেন। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন।

তবে অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতায় সেই খাদ্যসামগ্রী বণ্টন করা হবে না। অঙ্গনওয়াড়ি কর্মীরা চাল-ডাল কিনবেন। সেই টাকা বরাদ্দ করবে রাজ্য। সেজন্য দামও নির্ধারণ করা হয়েছে। ২৭ টাকা কেজি দরে চাল কিনতে হবে। কেজি প্রতি ৫৫-৬৫ টাকায় ছোলা ও ৯০ টাকায় ডাল কেনার নির্দেশ দেওয়া হয়েছে। নারী ও শিশু কল্যাণ দফতরের এক আধিকারিক জানান, স্কুলে পড়াকালীন ওই নাবালিকারা পুষ্টিকর খাবার পেত। কিন্তু স্কুল ছেড়ে দেওয়ার পর অনেকেই পুষ্টিকর খাবার পাচ্ছে না। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment