অনুব্রত মণ্ডলের নামে বাড়িতে হুমকি চিঠি, তাজা বোমা! আতঙ্কে ঘুম উড়েছে মঙ্গলকোটের রেশন ডিলারের!

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিগ্রামের বাসিন্দা জীবনকুমার বন্দ্যোপাধ্যায় (Jibon Kumar bandopadhyay)। গ্রামে একটি রেশন দোকান (ration dealer) রয়েছে তাঁর। স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে ভরা সংসার। হঠাৎই আজ এক অদ্ভুত সমস্যায় পড়েছেন তিনি। জীবনকুমার বাবু দাবি করেছেন, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা খোলেন তাঁর দিদি রেখা মুখোপাধ্যায়। দরজা খোলার পর‌ই তাঁর নজরে পড়ে, সিঁড়ির ধাপে রয়েছে চারটি একদম তাজা বোমা ও একটি চিঠি।

চিঠিতে তৃণমূলের দুঁদে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata mondal) নাম করে লেখা, ‘আমাদের ছেলেরা তৈরি থাকবে। আজ রাত সাড়ে ন’টায় তুমি গ্রামের লোকনাথ মন্দির টাকা রেখে আসবে। আমার ছেলেরা লাইটের আলোর সিগন্যাল দেবে।’ একইসঙ্গে লেখা হুমকি‌ও, ‘যদি নির্দিষ্ট জায়গায় টাকা না রেখে আসেন, তাহলে ওই রেশন ডিলারের বাড়িতে ‘১০ কেজি গাঁজা ও বোমা গুঁজে দেওয়া হবে।’

অনুব্রত মণ্ডলের নামে বাড়িতে হুমকি চিঠি, তাজা বোমা! আতঙ্কে ঘুম উড়েছে মঙ্গলকোটের রেশন ডিলারের!

আর এর পর থেকেই আতঙ্কে চোখে অন্ধকার দেখছেন মঙ্গলকোটের এই রেশন ডিলার। অতিথির রেখে যাওয়া এই সমস্ত উপহার হাতে পেয়েই সোজা থানায় ছুটেছেন জীবন কুমার বাবু।

তাঁর দাবি,গত বৃহস্পতিবার সকালেও নাকি এইরকমই হুমকি চিঠি (threat letter) পেয়েছিলেন তিনি। সেই চিঠিতে আড়াই লক্ষ টাকা দাবি করা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন, দুটি চিঠিরই হাতের লেখা একইরকম। কারা একাজ করল, তাদের সন্ধানে তল্লাশি চলছে। তবে স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, ওই রেশন ডিলারের ধারনা, এই ঘটনার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও সম্পর্ক নেই। কাজ হাসিল করার জন্য তাঁর নাম ব্যবহার করেছে দুষ্কৃতীরা অভিযুক্তদের চিহ্নিত করতে শুরু হয়েছে তদন্ত। তবে দোষীরা এখনও অধরা।

RELATED Articles

Leave a Comment