ভারত সেবাশ্রম সংঘের স্কুলে আগুন, পুড়ে ছাই ক্লাসঘর, নেপথ্যে কারা? রাজনৈতিক যোগ নেই তো?

Fire at Bharat Sevasharm Sangha School: অগ্নিকাণ্ড ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevasharm Sangha) স্কুলে। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাউ দাউ করে জ্বলে ওঠে টিনচালার ক্লাসঘরগুলি (Fire at Bharat Sevasharm Sangha School)। স্কুলে আগুন দেখে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে ছোটাছুটি শুরু করেন এলাকাবাসীরা। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা অগ্রসেন কলেজ মোড়ের ভারত সেবাশ্রম (Bharat Sevasharm Sangha) সংঘের স্কুলে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, অনেক পরে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ক্লাসঘরগুলি (Fire at Bharat Sevasharm Sangha School)

বাসিন্দাদের দাবী, দমকল বাহিনী যদি সঠিক সময়ে এসে পৌঁছত, তাহলে ক্লাসঘরগুলি পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যেত। ছুটির দিনে সকাল বেলা কীভাবে এই স্কুলে আগুন লাগল, তা নিয়ে শুরু হয়েছে রহস্য (Fire at Bharat Sevasharm Sangha School)। কোনও দুষ্কৃতী আগুন লাগিয়েছে কী না, তা নিয়ে ধোঁয়াশা তো রয়েছেই। আবার শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড কী না, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, এই স্কুলে বিনামূল্যে পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে ১৫০ জন পড়ুয়ার। রবিবার ছুটির দিন হওয়ায় বন্ধ ছিল স্কুল। এর ফলে পড়ুয়াদের কোনও বিপদ হওয়া থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই অগ্নিকাণ্ডের (Fire at Bharat Sevasharm Sangha School) তদন্ত করছে ডালখোলা থানার পুলিশ।

এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী-সহ ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevasharm Sangha) ডালখোলা শাখার প্রধান স্বামীজি বিরাত্মানন্দ মহরাজও। তিনি বলেন, “মারাত্মক ঘটনা। কারা আশ্রমের স্কুল ঘরগুলোতে আগুন ধরিয়ে দিল এখনও বুঝতে পারছি না। তবে পুলিশ ভালোভাবে তদন্ত করলেই আগুন ধরানোর নেপথ্যে চক্রান্তকারীদের গ্রেফতার করা সম্ভব হবে” (Fire at Bharat Sevasharm Sangha School)

বলে রাখি, বিগত কয়েকদিন ধরেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevasharm Sangha) নিয়ে চলছে বিস্তর চর্চা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের সঙ্গে রাজনৈতিক সংযোগের মন্তব্য করে বিতর্ক তৈরি করেন। তা নিয়ে ক্ষোভ জারি করেছিলেন কার্তিক মহারাজ। সেই বিতর্ক এখন থামে নি। আবার শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনেও কিছুদিন আগে দুষ্কৃতীদের হামলা হয়। আর এবার অগ্নিকাণ্ড ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevasharm Sangha) স্কুলে (Fire at Bharat Sevasharm Sangha School)। এই ঘটনা কী নিছকই কাকতালীয় নাকি কোনও রাজনৈতিক যোগ রয়েছে এর নেপথ্যে? উঠছে প্রশ্ন! 

আরও অন্যান্য খবর