ঘূর্ণিঝড় রেমাল পরিণত হল গভীর নিম্নচাপে, সোমবার গোটা দিন বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, দুর্যোগ কাটবে কবে?

রবিবার রাতে তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করেছে রেমাল (Remal)। ‌আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছে তা সোমবারও চলবে। আজ বেলা ১১ টার পর থেকে ঘূর্ণিঝড় (Remal) বদলে গভীর নিম্নচাপে। গোটা রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়বে। পাহাড়ি এলাকা সহ রাজ্যের সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবারেও। ‌ঘূর্ণিঝড় (Remal) পরিণত হওয়ার পর প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। আজ, সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল (Remal) বাংলাদেশের ময়মনসিংহের পাশ থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রেমালের (Remal) প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে। দু’এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। অতিভারী বৃষ্টির পাশাপাশি ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে দমকা বাতাস বইবে। রেহাই নেই বাকি জেলাগুলিতেও, বৃষ্টির পাশাপাশি প্রায় ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।

সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল এলাকায় ও পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাওয়া বদল। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও জল দাঁড়িয়ে যাবার মত সমস্যা দেখা গিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের (Remal) জেরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে সারাদিন। কলকাতায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪৬.২ মিলিমিটার। আজ আজ প্রায় ৩০ মিলিলিটার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের অনুমান।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা, দক্ষিণ দিনাজপুর,কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে প্রায় ২০০ মিলি লিটার মিষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে সোমবারের পাশাপাশি মঙ্গল বুধেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়‌ এখনই বৃষ্টি কমার কোন সম্ভাবনা নেই।

RELATED Articles