ফের যৌ’ন লালসার শিকার নাবালিকা, পরিচারিকাকে ভয় দেখিয়ে একাধিকবার গণধ’র্ষ’ণ বছর ৫১-এর প্রৌঢ় গৃহকর্তা ও তিন প্রতিবেশী যুবকের

ফের নাবালিকা ধ’র্ষ’ণ রাজ্যে। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। নাবালিকা পরিচারিকাকে গণধ’র্ষ’ণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, নির্যাতিতা ওই নাবালিকার বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। সংসারে অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। এই কারণে পরিচারিকার কাজ শুরু করে ওই নাবালিকা। এই কাজের জন্য তার পরিবারই তাকে পাঠিয়েছিল ভাঙড়ের চালতাবেড়িয়ায়।

অভিযোগ, সেই বাড়ির গৃহকর্তা এক ৫১ বছরের প্রৌঢ় নাবালিকাকে ধ’র্ষ’ণ করে। জানা গিয়েছে, পরবর্তীতে নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধ’র্ষ’ণ করা হয়। শুধু তাই-ই নয়, ওই প্রৌঢ়ের পাশাপাশি তার দুই প্রতিবেশী যুবক-সহ আরও ৩ জন ধ’র্ষ’ণ করে নাবালিকাকে।

এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। গোটা ঘটনাটি নির্যাতিতা জানায় বাড়িতে। গতকাল, শনিবার ওই নাবালিকার মা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবী করেছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, দিনের পর দিন রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে ধ’র্ষ’ণের ঘটনার খবর। পুলিশি পদক্ষেপের জেরে অনেক অভিযুক্তকে শাস্তিও দেওয়া হচ্ছে। কিছু ঘটনা এখনও বিচারাধীন। কিন্তু কোনওভাবেই যেন এই ঘটনা কম হচ্ছে না। মহিলা শাসিত রাজ্যে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েই বারবার প্রশ্ন উঠেছে।

আরও অন্যান্য খবর