রায়গঞ্জে রোড শো চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তড়িঘড়ি তাঁকে হুডখোলা গাড়ি থেকে নামানো হয়। এরপর হেলিকপ্টারে করে তাঁকে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়েছে। তিনি হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ মানুষ।
গত মার্চ মাসেই বিজেপিতে যোগ দিয়েছেন মহাগুরু। এরপর থেকে নানান বিজেপি প্রার্থীর সমর্থনে নানান জায়গায় করেছেন সভা ও রোড শো। আজ, রবিবার রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড শো করার কথা ছিল তাঁর। কিন্তু রোড শো শুরুর আগে থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তবুও তা তোয়াক্কা না করেই হুডখোলা গাড়িতে ওঠেন মহাগুরু।
আরও পড়ুন- পঞ্চম দফা ভোটের পর কতগুলো আসনে জিতল বিজেপি? সাফ জানালেন দিলীপ ঘোষ
কিন্তু রোড শো কিছুদুর এগোতেই ঘটে ছন্দপতন। হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই সত্বর তাঁকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রোড শো।





