১২০০০ ভোটে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারিয়ে তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই ঘোষণা করা হয় কিছুক্ষণ আগে। কিন্তু তারপর হঠাৎই ভোল বদল কমিশন জানালো মমতা বন্দ্যোপাধ্যায় নয় জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারীই। ১৯৫৩ ভোটে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। । এই ঘটনা নিয়ে কমিশনের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মমতা। বললেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা।’
প্রসঙ্গত, বঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এখানেই ৫০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো চালিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার সেই কেন্দ্রেআ গণনায় গন্ডগোল!
জানা গেছে, এই বিভ্রান্তির জেরে আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।





