‘বিজেপিকে যতই গা’লি দিক, নোটের তাড়া লুকোবে কোথায়, বাংলার পুনর্জাগরণ দরকার’, তৃণমূলকে শানিয়ে বাংলায় ফের পরিবর্তনের ডাক মোদীর

Narendra Modi called for change in Bengal: খুব শীঘ্রই পরিবর্তন ঘটবে বাংলায়। আজ থেকে প্রায় ১৪ বছর আগে এমনই কথা শোনা গিয়েছিল তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আর এবার ফের তেমনই ডাক শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। লোকসভা ভোটের আবহে এহেন মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী বেশ আত্মবিশ্বাসী যে বিজেপির হাত ধরেই বাংলায় পুনর্জাগরণ হবে (Narendra Modi called for change in Bengal)

গতকাল, শুক্রবারই বাংলায় নির্বাচনী প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi called for change in Bengal)। বাংলার সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “বিজেপিকে যতই গালি দিক, নোটের তাড়া কোথায় লুকোবে? সকলের চোখের সামনে থেকে কাঁড়ি কাঁড়ি নোট বেরিয়েছে। খাটের তলা থেকে নোট বেরিয়েছে। গোটা দেশ সেই দৃশ্য দেখেছে। সরকারের বিরুদ্ধে ওঠা এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে মানুষের মনে ঘৃণা তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়াই করছে মোদী সরকার” (Narendra Modi called for change in Bengal)

এদিনের এই সাক্ষাৎকারে মোদী টেনে আনেন সন্দেশখালির প্রসঙ্গও। তাঁর কথায়, “সন্দেশখালিতে এবার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। রেখা দেবীর সঙ্গে ফোনে কথা বলেছি”। রেখা পাত্রর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। বলেন,”আমি মনে করি এক নারীর হাত ধরে যে অত্যাচার চলছে বাংলায় তার উত্তর দেবে নারী শক্তিই। একজন নারী মসনদে বসে থাকার পরেও বাংলার যা অবস্থা তাতে হতাশ মহিলারা। পুরুষরাও হতাশ। বাংলায় অনেক বড় পরিবর্তন হবে (Narendra Modi called for change in Bengal)। শুধু সময়ের অপেক্ষা”।

শুধুমাত্র তৃণমূলই নয়, এদিন বামেদের বিরুদ্ধেও তোপ শানান মোদী। বলেন, “বর্তমানে তৃণমূলের জন্যই শেষ হয়ে যাচ্ছে বাংলা। কিন্তু, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাকেই সবার আগে এগিয়ে আসতে হবে। ভারতকে বিকশিত করতে হলে দেশের কিছু রাজ্যর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে যে রাজ্যগুলির সবথেকে বেশি ক্ষমতা রয়েছে তার মধ্যে অন্যতম বাংলা। ভারতের ইতিহাসের দিকে তাকালেও দেখা যাবে সামাজিক দিক থেকে উন্নতি বাংলার হাত ধরে হয়েছে। ভারতের বিপ্লবী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে পুরোভাগে দেখা গিয়েছে বাংলাকে। বিশ্বে ভারতের নাম ছড়ানোর পিছনেও বাংলার বড় হাত আছে। এ ক্ষেত্রে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি বিবেকানন্দ, জগদীশ চন্দ্র বসুর নাম করতে পারেন। কিন্তু, এই বাংলার এই পরম্পরাকে আগে বামেরা এখন তৃণমূল শেষ করে দিয়েছে। দেশকে এগিয়ে যেতে হলে বাংলার পুনর্জাগরণ দরকার” (Narendra Modi called for change in Bengal)

মোদীর কথায়, “যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মমতাজি সংসদে কাগজ উড়িয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন, এখন তিনিই সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন। এখন তা সোনার থালার মতো। ওঁর জনকল্যাণমুখী প্রকল্পগুলিও ভোটব্যাঙ্ককে মাথায় রেখে। ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে সিন্দুক খোলেন উনি। বিশ্বের দরবারে বাংলা আবারও শ্রেষ্ঠ আসন নিতে পারে। কিন্তু তার জন্য বাংলাকে ভোট ব্যাঙ্কের রাজনীতি থেকে বের করে আনতে হবে। দেশকে এগোতে হলে বাংলার নতুন করে জাগরণ দরকার। তবে দুঃখের বিষয় বাংলায় ক্ষমতালোভীরা মসনদে। তবে শীঘ্রই এর পরিবর্তন হবে (Narendra Modi called for change in Bengal)। কারণ বাংলার মানুষ মন থেকে বিজেপিকে স্বীকার করে নিয়েছে”।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। তবে এবার বিজেপির আসন সংখ্যা বাড়বে বলেই আশাবাদী নরেন্দ্র মোদী। এবার বাংলা থেকে ৩০-৩৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়, এখন সেটাই দেখার (Narendra Modi called for change in Bengal)

RELATED Articles