কেন্দ্র যোগাযোগ করলে উত্তর দেওয়া যাবে না, নির্দেশ রাজ্যের উচ্চপদস্থ আমলাদের,ট্যুইট-এ অভিযোগ স্বপন দাশগুপ্ত-এর

কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার লড়াই পুরনো নয়। দুই বিরোধী দল কেন্দ্র ও রাজ্য শাসন করলে সংঘাত অবশ্যম্ভাবী। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের সম্পর্ক খানিকটা সেরকমই। বিজেপি-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত-র একটি সাম্প্রতিক ট্যুইটে সেই জল্পনা আরও বাতাস পেল।

রাজ্যসভার সাংসদ ও বিখ্যাত সাংবাদিক স্বপন দাশগুপ্ত একটি টুইট-এ অভিযোগ করেন, ‘আমার কিছু বলার নেই। রাজ্যের উচ্চপদস্থ আমলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজ শেয়ার হচ্ছে।’ সঙ্গে সেই মেসেজের ছবিও পোস্ট করেন।

এই বিষ্ফোরক বার্তা দেখামাত্রই শোরগোল পড়ে যায় ট্যুইটারে। সেখানে স্পষ্ট লেখা আছে রাজ্যের কোনো জেলাশাসক, মহকুমাশাসক কোনোরকম কেন্দ্রীয় সরকারের কোনো মেসেজের উত্তর দিতে পারবেন না। তাদের কোনোরকম ভাবে রিপোর্টও করতে পারবেন না জেলাশাসকরা। কেন্দ্রের যদি কেউ স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন করে, তাহলে বিষয়টি মুখ্য স্বাস্থ্য সচিবের কাছে পাঠিয়ে দিতে এবং লকডাউন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে মুখ্যসচিবের কাছে পাঠাতে হবে।

এই পোস্টের ফলে শুরু হয়েছে জল্পনা। কেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধিতা করছে এই কঠিন পরিস্থিতিতে, এই প্রশ্ন তুলছেন অনেকে। যদিও শাসক দলের লোকজন বলছে, এই মেসেজ ভুয়ো, স্বপন দাশগুপ্ত বিজেপিপন্থী তাই তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন। কিন্তু সাধারণ মানুষ যেভাবে এই বার্তা দেখে প্রতিক্রিয়া দিয়েছেন, তা রাজ্যের শাসকদলের কাছে চাপ হয়ে দাঁড়িয়েছে।

RELATED Articles

Leave a Comment