চীনের ত্রুটিপূর্ণ টেস্ট কিট রাজ্য থেকে সরিয়ে নিল নাইসেড

রবিবার রাজ্যে করোনার টেস্ট কিটগুলোর গুনগত মান নিয়ে আইসিএমআর নাইসেডের বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরপরই চীন থেকে আমদানি করা খারাপ র‌্যাপিড টেস্ট কিটগুলিকে সরকারি ল্যাবগুলি থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা এন্ড এন্টেরিক ডিজিজেজ (NICED)। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের (ICMR) পূর্বাঞ্চলীয় নোডাল এজেন্সি সরকারি ল্যাবগুলি থেকে ত্রুটিপূর্ণ র‌্যাপিড টেস্ট কিটের কনসাইনমেন্ট বাতিল করে দিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্যদপ্তর আইসিএমআর-এর পাঠানো টেস্ট কিটগুলিকে কেন্দ্র করে একাধিক টুইট করেন। তাদের অভিযোগ ছিল কিটগুলি অধিকাংশই ত্রুটিপূর্ণ হওয়ায় র‌্যাপিড টেস্টে ফল পেতে দেরি হচ্ছে। কিন্তু এই বিপর্যয়ের মুহূর্তে রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। উপরন্তু যাঁদের শরীরে জীবাণুর অস্তিত্ব রয়েছে সুপ্ত অবস্থায় তাদের এখন টেস্টের খুব প্রয়োজন। আর তা একমাত্র সম্ভব ‘পুল টেস্টিং’-এর মাধ্যমেই। সেকথা মাথায় রেখেই শনিবার রাতে রাজ্যে ‘পুল টেস্টিং’ চালু করার নির্দেশ জারি করেছিল নবান্ন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই অভিযোগ উড়িয়ে দেয়নি আইসিএমআর নাইসেডও। নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন। তাঁর বক্তব্য আগে টেস্ট কিট গুলোকে স্টান্ডারাইজড করে বিভিন্ন ল্যাবে পাঠাত কেন্দ্রীয় সংস্থা, কিন্তু দেশজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় রেডিমেড টেস্ট কিট কিনে পাঠানো হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় এই কিট ব্যবহারে অসুবিধা হচ্ছে।

https://twitter.com/PTI_News/status/1252519265065775104?s=20

বস্তুত, ত্রুটিপূর্ণ র‌্যাপিড টেস্ট কিটের অভিযোগ মেনে নিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) চীন থেকে আমদানিকৃত র‌্যাপিড টেস্টের কিট দিয়ে করোনা পরীক্ষা বন্ধ রাখার জন্য বলেছেন। অন্যদিকে, ত্রুটিপূর্ণ কিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে কেন্দ্রকে লিখেছেন, ‘রাজ্য সরকারকে এই সংকটময় পরিস্থিতিতে ত্রুটিপূর্ণ টেস্ট কিট পাঠিয়ে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র। করোনা মোকাবিলায় সাথে থাকার বদলে বাংলার মানুষের জীবনের সাথে খেলায় মেতেছেন কেন্দ্র আর আপনাদের নেতারা এই রাজ্যে করোনার টেস্টের সংখ্যা নিয়ে অপপ্রচার করছেন।’

https://twitter.com/abhishekaitc/status/1252550313468243968?s=20

RELATED Articles

Leave a Comment