সরকারি কর্মীদের জন্য মানবিক পশ্চিমবঙ্গ সরকার। লেট মার্ক নয় বরং তাঁদের সাবধানতা জরুরি। আর তাই আপাতত লেট মার্ক তুলে দিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর। নিজস্ব টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন সকলের কাছে আবেদন বাসে ভিড় করবেন না। বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার ব্যবস্থা করুন।
অফিসের রিপোর্টিং টাইম শিথিল করা প্রয়োজন। নিশ্চিত থাকুন সরকারি কর্মীদের কারোর লেট মার্ক পরবে না। লকডাউন উঠে গেলেও এখনও স্বাভাবিক হয়নি গণপরিষেবা। চলছে না লোকাল ট্রেন। আর যার ফলে যারপরনাই অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। গ্যাঁটের কড়ি খরচ করে মোটা টাকা দিয়ে বিভিন্ন জেলা থেকে কলকাতায় ছুটতে হচ্ছে অফিস যাত্রীদের। যাত্রাপথে তাই সময় যাচ্ছে বিস্তর। এছাড়াও সীমিত সংখ্যার বাসে ভীড়ও হচ্ছে প্রচুর। আর যার ফলে অফিস পৌঁছতে লেট হওয়ার সম্ভাবনাও থাকছে। কিন্তু আবার সেই সঙ্গে রয়েছে লাল কালির ভয়।
https://twitter.com/MamataOfficial/status/1271317516782989314?s=20
সময়মতো অফিস না পৌঁছলে পড়বে লেট মার্ক। তাই দে ছুট। চেপেচুপে ভিড় বাসে ঝুলতে ঝুলতে নিজের গন্তব্যে পৌঁছচ্ছেন অনেকেই। কিন্তু যেখানে করোনা থেকে মুক্তির একমাত্র উপায় সোশ্যাল ডিস্ট্যান্সিং সেখানে এই বিপদ মাথায় নিয়ে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে নিজে ডেকে আনা। আর তাই সরকারি কর্মীদের বিপদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্ত যথেষ্টই মানবিক।





