করোনা আশঙ্কায় বুকিং বাতিল জনশূন্য দীঘায়

সুনামি থেকে ফণী কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পরেই দিঘাতে ভিড় কমেনি পর্যটকদের। কিন্তু বৈশ্বিক মহামারী, করোনাভাইরাস ঠেকাতে রবিবার দেশজুড়ে চলা জনতা কার্ফুর প্রভাব পড়েছে দীঘাতেও। জনশূন্য তটভূমি।

বন্ধ বাজার, দোকানপাট। লোকজন নেই সমুদ্রের পাড়েও। কিছু পর্যটক থাকলেও তাঁরা সকলেই হোটেলবন্দি হয়ে রয়েছেন। এমন জনশূন্য ছবি সাম্প্রতিক অতীতে কখনও দেখা যায়নি বলেই জানিয়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ী থেকে দোকানদাররা।

সমুদ্রের পাড়ে কড়া পাহারা দিচ্ছেন দিঘা কোস্টাল থানার পুলিশকর্মীরা। জনতা কার্ফু শুরু হওয়ার আগে কিছু পর্যটক সমুদ্রের পাড়ে এসেছিলেন বলে জানান তাঁরা। কিন্তু সকাল সাড়ে ছ’টা বাজতেই হোটেলের দিকে ফিরে যান।

একই ছবি রাজ্যের অন্যান্য সমুদ্রতট – তাজপুর, মন্দারমণিতেও। মার খাচ্ছে হোটেল ব্যবসাও। হোটেল মালিকদের বক্তব্য, শুক্রবার থেকে একের পর এক বুকিং বাতিল হয়েছে। আগামী প্রায় দেড় সপ্তাহের বুকিং বাতিল বলে জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৫। সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে শনিবার সন্ধের পর হদিশ মেলা পুণে ও কলকাতার দুই রোগীর পজিটিভ হওয়ার ঘটনা। কারণ, এই দু’জনেরই বিদেশ যাওয়া বা বিদেশ থেকে ফেরার কোনও অতীত নেই। ফলে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি ভারতেও গোষ্ঠী সংক্রমণ বা স্টেজ থ্রি শুরু হয়ে গেল? যদিও এখনও তা নিয়ে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment