২০ নয় আসন সংখ্যা অনুযায়ী পুরো যাত্রী তুলতে পারবে বাস, নতুন নিয়ম চালু রাজ্যে

চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হতে আর দুদিন বাকি। তারই মধ্যে অফিস-আদালত খোলার অনুমতি দিয়ে দিল রাজ্য সরকার। কিন্তু মানুষ অফিসে পৌঁছবে কি করে? এই মুহূর্তে সামাজিক দূরত্ব বিধি মেনে বাস চালিয়ে নিজেদের ক্ষতি করতে নারাজ বাস মালিকরা। ফলে ভরসা একমাত্র সরকারি বাস। কিন্তু রাজ্যে সরকারি বাসের সংখ্যা কত? তাতে কি আর সবাই অফিস যেতে পারবেন? তাই শুক্রবার বাসে যাত্রী তোলার ব্যাপারে সামাজিক দূরত্ব বিধি কিছুটা শিথিল করল রাজ্য সরকার।

করোনা রুখতে এবং রাজ্যে অর্থনীতিকে সচল করতে রাজ্য সরকার এর আগে বাস চালকদের ২০জন যাত্রী নিয়ে বাস চালানোর কথা জানিয়েছিল। কিন্তু তাতে তো যাতায়াতের খরচই উঠবে না। তাই এবার যাত্রী সংক্যা বেশ কিছুটা বাড়িয়ে দিল সরকার। সরকারের তরফে বলা হয়েছে, বাসে যতগুলো সিট আছে ততজন যাত্রীকেই বাসে তোলা যাবে। তবে প্রত্যেক যাত্রীকে মাস্ক ও গ্লাভস পরতে হবে।

এদিন মমতা বলেন, কিছু জায়গায় বাসে অতিরিক্ত যাত্রী তোলার দাবিতে কনডাক্টরদের কটুক্তির শিকার হতে হচ্ছে। এরকম হলে সেই রুটে বাস বন্ধ করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, বাসে কোনও যাত্রীকে দাঁড়িয়ে সফর করানো যাবে না। সঙ্গে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিও মেনে বাস চালাতে হবে।

RELATED Articles

Leave a Comment