প্রথমে জানা গিয়েছিল ৭ই মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার জানা গেল ৫ই মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এদিন সোমবার দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে এসে ওই বৈঠকের সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ তারিখ শপথ নেবেন মমতা। তার পরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা।
সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে শপথ পাঠ করাবেন প্রটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। তবে অবশ্য বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। কারা কারা মন্ত্রী পদ পাবেধ সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। তৃণমূল নেত্রী নিজে ঠিক করবেন কারা মন্ত্রী হবেন।





