পুজোর অনুদান চেয়ে গত বছরের থেকেও ২ হাজার বেশি আবেদন, ৪২ হাজারের মধ্যে অনুদান ফেরাল মাত্র ৫৯টি পুজো কমিটি, উৎসবেই ফিরল মানুষ!

আর জি করের ঘটনার পর থেকেই রাজ্য ও রাজনীতি উত্তাল। এই ঘটনার প্রতিবাদে নানান জায়গা থেকেই দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান বয়কট করার দাবী উঠেছিল। সরকারি অনুদান ফিরিয়েছে বেশ কিছু পুজো কমিটি। তবে দিনের শেষে দেখা গেল, হাজার হাজার পুজোর মধ্যে গুটিকয়েক পুজো কমিটিই ফেরাল সরকারি অনুদান।

সূত্রের খবর, রাজ্য পুলিশ এলাকায় ৪১,৮৮৯টি পুজো কমিটির তরফে সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়েছিল। এর মধ্যে অনুদানের চেক পেয়েছে ৪০,৬৫৫টি পুজো কমিটি। বাকিরাও আজ-কালের মধ্যেই পেয়ে যাবেন বলে খবর।

এরই মধ্যে খবর মিলল, গত বছর বা তার আগে পুজোর অনুদান নিয়েছে এমন ৫৯টি পুজো কমিটি এই বছর সরকারি অনুদান ফিরিয়েছে। অর্থাৎ ৪১,৮৮৯টি পুজোর মধ্যে সরকারি অনুদান বয়কট জ্রেছে মাত্র ৫৯টি পুজো কমিটি। রাজ্য পুলিশ সূত্রে এমনও খবর, গত বছরের তুলনায় এই বছর সরকারি অনুদান নেওয়ার জন্য ২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। আর বেশিরভাগ রাজ্য পুলিশ এলাকার কোনও পুজো কমিটিই সরকারও অনুদান ফেরায়নি।     

সরকারি অনুদান ফেরায়নি বনগাঁ থেকে শুরু করে বসিরহাট, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, হাওড়া গ্রামীণ, জঙ্গিপুর, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পুলিশ জেলার পুজো কমিটিগুলি। বীরভূম জেলাতেও সমস্ত পুজো কমিটি সরকারের অনুদানের জন্য আবেদন করেছে। 

জানা গিয়েছে, বিধাননগর পুলিশ এলাকায় অনুদান ফেরানোর সংখ্যা বেশি। ৫৯টি পুজো কমিটির মধ্যে ২৫টিই বিধাননগর পুলিশ জেলা এলাকার। তবে ব্যারাকপুর জেলা পুলিশ এলাকায় মাত্র ২টি পুজো কমিটি সরকারি অনুদান বয়কট করেছে। সেখানে আবেদনেরস সংখ্যা ২৪৬৫।  

এই বিষয়ে রাজ্য সিপিএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী বলেন, “সিপিএম কাউকে টাকা ফেরত দিতে বলেনি। পুজো বন্ধ করতেও বলেনি। কিছু অপদার্থ রয়েছে দৃষ্টি আকর্ষণের জন্য এ সব করে”।

আরও পড়ুনঃ ধর্মতলায় প্লাস্টিক পেতে গোটা রাত অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের, নেপথ্যে সিপিএম-নকশাল যোগ রয়েছে, দাবী কুণালের

সুজন চক্রবর্তী আরও বলেন, “সরকার যখন এই প্রকল্প শুরু করেছিল, তার আগে কোনও পুজো কমিটি বলেনি যে আমাদের টাকা নেই পুজো করতে পারছি না। সরকার ভোট ব্যাঙ্কের কথা ভেবেই এটা শুরু করেছিল”।

RELATED Articles