Landslide Near Rail Track in Chuchura: গোটা আষাঢ় মাস জুড়ে দক্ষিণবঙ্গ সেভাবে বৃষ্টির মুখই দেখে নি বলা যায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল ছিল। কিন্তু শ্রাবণ মাস পড়তেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। গোটা বাংলাই বানভাসি বলা যায়। আর রি মধ্যে এবার এল এক দুঃসংবাদ। বিপদের মুখে রেলপথ। চুঁচুড়া ও চন্দননগরের মাঝের রেললাইনে নামল ধস (Landslide Near Rail Track in Chuchura)।
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। একে ঘূর্ণাবর্ত আর এর উপর আবার নিম্নচাপ, এই দুইয়ের ফলায় দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিই বৃষ্টি। বৃষ্টির জেরে কোথাও রাস্তা জলে ডুবে গিয়েছে, কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে গাছ উল্টে যাওয়ার খবরও মিলেছে। আর এবার রেলপথেও হল বিপত্তি এই বৃষ্টির জেরেই (Landslide Near Rail Track in Chuchura)।
চুঁচুড়া ও চন্দননগরের মাঝেই রেললাইনে নেমেছে ধস। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, প্রবল বৃষ্টির কারণেই রেললাইনে মাটি আলগা হয়ে ধস নেমেছে (Landslide Near Rail Track in Chuchura)। আর এই ধসের জেরে চন্দননগর স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে রইল আপ হুল এক্সপ্রেস। বেশ কিছুটা সময় পর ধীরে ধীরে ওই এলাকা থেকে পেরিয়ে গন্তব্যের দিকে যায় ট্রেনটি।
এই ধসের কারণে বৃষ্টির মধ্যেই সে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, আপাতত আপ লাইনে ধীর গতিতে ট্রেনগুলি পাস করানো হচ্ছে। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে বলে খবর। এতখানি এলাকার মাটি ধসে পড়ায় বেশ চিন্তিত স্থানীয়রাও (Landslide Near Rail Track in Chuchura)।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন বেশ কয়েকবার রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। নানান দুর্ঘটনার জেরে প্রাণ খুইয়েছেন একাধিক যাত্রী। এরই মধ্যে এবার সামনে এল রেললাইনে ধসের খবর। এর জেরেও যে বেশ বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারে, তা বলাই বাহুল্য। আর এই কারণেই আতঙ্কিত সকলে!






