TMC MP Dev Got Notice from Calcutta High Court: লোকসভা ভোটের সময় ঘাটালে ভোট কারচুপি ও ছাপ্পা ভোট হয়েছে, এমনটাই অভিযোগ করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে মামলাতেই এবার তৃণমূল সাংসদ দেবকে আইনি নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট (TMC MP Dev Got Notice from Calcutta High Court)। ফলে আপাতত বেশ বিপাকে তৃণমূল সাংসদ। ফের কী তবে ঘাটালে নির্বাচন হবে?
চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্রেই ভোটে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। ঘাটাল ছাড়াও কোচবিহার, বসিরহাট, আরামবাগ, ডায়মন্ড হারবার নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। সেখানকার বিজেপি প্রার্থীরাও অভিযোগ করেছেন যে সেই কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই মামলাগুলি আলাদা আলাদা বেঞ্চে পাঠান। হিরণ চট্টোপাধ্যায়ের করা মামলাটি ওঠে বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে (TMC MP Dev Got Notice from Calcutta High Court)।
হিরণ অভিযোগ করেছিলেন, ঘাটালে ভোটের দিন সকাল থেকেই সেই কেন্দ্রে ভোটে কারচুপি ও দেদার ছাপ্পা ভোট পড়েছে। কেশপুরে গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন হিরণ। এমনকি, কেশপুর ‘পাকিস্তান’ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী। তাঁর কথা সেই মামলাতেই এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠাল হাইকোর্ট (TMC MP Dev Got Notice from Calcutta High Court)।
লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর হিরণ বলেছিলেন, “কেশপুরের অন্তত ২০০ টি বুথে বিজেপির এজেন্টকে বসতে না দিয়ে তৃণমূল খুললাম খুললাম ছাপ্পা মেরেছে। কমিশনে অভিযোগ জানিও এখনও কোনো সদুত্তর আসেনি”। হুঁশিয়ারি দিয়েই বিজেপি প্রার্থী বলেছিলেন, “এই সন্ত্রাস বরদাস্ত করব না, দলের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে হাইকোর্টে যাব”।
অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হিরণ। সেই মামলাতেই আদালতের নোটিশ পেয়েছেন দেব (TMC MP Dev Got Notice from Calcutta High Court)। শুধু তাই নয়, বিচারপতি বিভাস পট্টনায়েক নির্বাচন কমিশনকে এও নির্দেশ দিয়েছেন যে ঘাটাল কেন্দ্রের ভোটের সমস্ত নথি, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে।
তবে হিরণের করা অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ছিলেন দেব। ভোটে কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে, তাতেও সন্ত্রাসের কথা বললে হাস্যকর”।





