সাংসদ হয়েই স্কুল পরিদর্শনে রচনা, ‘দিদি নম্বর ১’ হয়ে উঠলেন দিদিমণি, সটান ক্লাসরুমে ঢুকে পড়া ধরলেন পড়ুয়াদের

Rachana Banerjee Visited a School in Pandua: দিদি নম্বর ১ নামেই তুমুল জনপ্রিয় তিনি। তবে এবার রাজনৈতিক ময়দানের সঙ্গেও জড়িয়েছে তাঁর সম্পর্ক। এই বছরই লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত। ভোটে জিতে হুগলির সাংসদ হন রচনা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই সাংসদ হিসেবে নিজের কাজ শুরু করেছেন।

হুগলির নানান জায়গায় গতকাল, বৃহস্পতিবার সারপ্রাইজ ভিসিটে যান রচনা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন করেন স্কুল, হাসপাতাল। তদারকি করেন ঠিকঠাক সমস্ত কাজ চলছে কী না। সমস্ত ব্যবস্থা ঠিক রয়েছে কী না, তাও পরীক্ষা করেন। এদিন হুগলির পাণ্ডুয়ার নানান হাসপাতাল, স্কুলে যান রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলে আবার দিদিমণির ভূমিকাতে দেখা যায় রচনাকে (Rachana Banerjee Visited a School in Pandua)

গতকাল, বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুলে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের পঞ্চম শ্রেণীতে যান সাংসদ। সেই সময় বাংলা ক্লাস চলছিল ওই ক্লাসে। ক্লাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee Visited a School in Pandua)। তাদের বানান জিজ্ঞেস করেন। চটপট উত্তরও দেয় খুদেরা। তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন তারকা সাংসদ। পড়ুয়াদের আবদার মেনে অটোগ্রাফও দিতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, “এমনি সব ব্যবস্থা ঠিকই আছে। ভালো ভাবেই স্কুল চলছে। সবাই ভালো ভাবে পড়াশোনা করছে। মিড ডে মিলের ব্যবস্থাও আছে। তবে কয়েকটি ক্লাসে টেবিল চেয়ার নেই, বাচ্চারা মাটিতে বসে। ওটার ব্যবস্থা করতে হবে। এছাড়া দু একটা ঘর বন্ধ আছে ছাদ ভেঙে পড়ার আশঙ্কায়। ওটা ঠিক করতে হবে” (Rachana Banerjee Visited a School in Pandua)

এদিন শুধু স্কুলই নয়, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালেও গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন পাণ্ডুয়ার একটি হাসপাতালেও। হাসপাতালের ভিড় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রোগীদের পরিজনদের জন্য টিকিটের ব্যবস্থা করার কথা বলেন। সিকিউরিটি গার্ড রাখার ব্যবস্থা করার কথাও বলেন সাংসদ। এও জানান যে মাসখানেক ফের তিনি আসবেন সেখানে সমস্ত ব্যবস্থাপনা ঠিকভাবে নেওয়া হয়েছে কী না, তা দেখতে! 

RELATED Articles