২১ জুলাইয়ের মঞ্চে তখন টেট দুর্নীতি নিয়ে পার্থর বিষয়েই কথা বলছেন অভিষেক, জেলে বসেই তখন বালুর কানে কানে পার্থ বললেন…

Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail: শেষবার দু’বছর আগে অর্থাৎ ২০২২ সালে তাঁকে দেখা গিয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চে। এর ঠিক পরদিনই তাঁর বাড়িতে হানা দেয় ইডি আর তার পরদিন অর্থাৎ ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গত বছরও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা মিলেছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু এই বছর আর তা হল না। কারণ রেশন দুর্নীতিতে তিনিও আপাতত জেলে। গতকাল মমতার দুই স্নেহভাজনই জেলে বসেই শুনলেন ২১ জুলাইয়ের অনুষ্ঠানের বক্তব্য (Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail)। ফিসফিসিয়ে আবার কথাও নাকি বলেছেন পার্থ-বালু।

২১শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য এই দুই নেতারই দায়িত্ব কম ছিল না। একদিকে যখন ২১ জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব থেকেই দায়িত্ব সামলাতেন পার্থ চট্টোপাধ্যায়, একুশে জুলাইয়ের দিন মঞ্চের প্রথম সারিতেই দেখা যেত তাঁকে, অন্যদিকে তখন দক্ষ সংগঠক হিসেবে বালুর দায়িত্ব থাকত বেশ অনেকটাই। শিয়ালদহ স্টেশনের বাইরের ক্যাম্পে তদারকি করতে হত তাঁকে। মাঝে অল্প সময়ের জন্য যেতেন সভাস্থলে। তবে এই বছর দুই নেতারই একুশে জুলাই কাটল জেলের ভিতর (Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail)

এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রাক্তন মন্ত্রী কারা দফতর সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে বসে টিভি দেখেই এবারের ২১ জুলাই কাটালেন পার্থ ও বালু। মূল অনুষ্ঠান শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ছিলেন না তারা। তবে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি যখন ২১ জুলাইয়ের ইতিহাস বলে অনুষ্ঠান শুরু করেন, সেই সময় থেকে শুরু করে গোটা অনুষ্ঠানেই আর টিভির সামনে থেকে নড়েন নি পার্থ বা বালু কেউই (Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail), এমনটাই জানিয়েছেন কারা দফতরের কর্মী আধিকারিকরা।

এও জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে টেট দুর্নীতি নিয়ে কথা বলতে গিয় পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় নাকি জেলের মধ্যে পার্থ বালুর কানে কানে কিছু বলছিলেন (Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail), এমনটাই জানান কারা দফতরের কর্মী আধিকারিক।

এই নিয়ে পরপর দু’বছর একুশে জুলাইয়ের মঞ্চে অনুপস্থিত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হয়ত এটা অভ্যেস হয়ে গিয়েছে। তবে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ২১ জুলাইয়ে না থাকার অভিজ্ঞতা এই প্রথম (Partha Chatterjee-Jyotipriya Mallick Spent 21 July in Jail)। একুশে জুলাই নিয়ে এখন আর কোনও ব্যস্ততা নেই তাদের। নেই কোনও দায়িত্ব। মুক্তির দিন গুনতে গুনতে কী আগামী বছরও জেলের মধ্যেই টিভিতে চাক্ষুষ করতে হবে ২১ জুলাই? সেই প্রশ্ন হয়ত ঘুরহে পার্থ-বালুর মনেও!   

RELATED Articles