প্রেসিডেন্সি জেলে বেশ অত্যাচার সহ্য করতে হল পার্থ, জুটল অকথ্য ভাষায় গালিগালাজ, টিপ্পনী

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC scam case) মামলায় ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতের নির্দেশে ইডি হেফাজত শেষে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে ঠাঁই হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তবে জেলে গিয়ে বেশ বিপত্তির মুখে পড়লেন পার্থ। সহ্য করতে হল অকথ্য অত্যাচার (humiliation)।

সাধারণ বন্দিদের মতো পার্থর জন্যও বরাদ্দ হয়েছে চারটি কম্বল। প্রথম রাত মেঝেতে বসসে ও শুয়ে কাটানোর চেষ্টা করেন তিনি। কিন্তু শারীরিক স্থূলতার কারণে প্রথমবার বসার পর তাঁর উঠতে কষ্ট হয়। সেই কারণে আর মেঝেতে বসার বা শোওয়ার চেষ্টা করেননি পার্থ। জেল সূত্রে খবর অনুযায়ী, মাঝ রাতের পর থেকে সেলের ভিতরে সামান্য উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কমোডের উপরে বসেই রাত কাটিয়েছেন পার্থ।

মানবিক কারণে জেলের তরফে সংশোধনাগারের বিধি মেনে চিকিৎসকের সুপারিশ কারা দপ্তরের হেড অফিস জেশপ বিল্ডিংয়ে পাঠানো হয়। জেল কোডের সমস্ত দিক খতিয়ে সন্ধেয় জেশপ বিল্ডিং থেকে পার্থর জন্য খাট বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রেসিডেন্সির যে ওয়ার্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন তার প্রতিবেশী আফতাব আনসারি বা ছত্রধর মাহাতোরা রয়েছেন। তবে এদিন কারোর সঙ্গেই দেখা হয়নি তাঁর। যে সময় অন্যদের সেলের তালা খোলা হয়েছিল সেই সময় পার্থর সেল বন্ধ ছিল বলে খবর। আবার যে সময়ে অন্যরা ভিতরে ছিলেন, তখন পার্থকে বাইরে আসার অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু শনিবার সকালে সেলের বাইরে আসতেই ঘটে গেল এক বিপত্তি। বেশ হেনস্থার মুখে পড়তে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। এদিন  সেলের বাইরে মা কালীর ছবিতে জবা ফুল দিতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই অন্যান্য বন্দিদের থেকে জুটল গালিগালাজ, অকথ্য কথাবার্তা।

জানা গিয়েছে, শনিবার সেল থেকে বেরোতেই সহবন্দিরা পার্থকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ রব করতে শুরু করে। এছাড়াও, অকথ্য ভাষায় পার্থকে গালিগালাজও করেন তারা, এমনটাও জানা গিয়েছে সূত্র মারফৎ। পার্থকে নানান টিপ্পনী কাটতেও বাদ রাখেন নি অন্যান্য বন্দিরা। আবার কিছু বন্দি মুখে আঙুল দিয়ে সিটিও দেন বলে খবর। তবে এসবে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানান নি পার্থ।

RELATED Articles