Star Mall: সদ্যই গিয়েছে দোল। দোল মানে রঙের উৎসব। একে অপরকে রাঙিয়ে তোলার দিন। রঙ বা আবির দিয়ে নিজের কাছের মানুষদের রঙিন করার দিন। সকালে চুটিয়ে রঙ খেলে বিকেলে বা সান্ধ্য আড্ডাটা কোনও মলের রেস্তোরাঁয় কাটালে মন্দ হয় না। কিন্তু সেই মলেই যে জারি অদ্ভুত নিষেধাজ্ঞা। দোলের দিন আবির খেলে মলেই প্রবেশ নিষিদ্ধ। আর এর জেরে ক্ষেপে আগুন লোকজন। এই দোলের দিন ‘স্টার মল’ (Star Mall) নামক শপিং মলে ঢুকতেই দেওয়া হল না কিছু বাঙালিকে।
দোলের দিন সকালের দিকে আবির, রঙ খেলার পর অনেকেইচান বিকেলের দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিতে। ওই দিনটায় আনন্দের শেষ নির্যাসটুকু নেওয়া আর কী! আড্ডা দেওয়ার জন্য অনেকেই পছন্দ করেন কোনও শপিং মলে যাওয়া, সেখানে খাওয়াদাওয়া করে সময় কাটানো। কিন্তু এই দোলের দিন ‘স্টার মল’ (Star Mall) নামক শপিং মলে ঢুকতেই দেওয়া হল না কিছু বাঙালিকে।
কী ঘটেছে ঘটনাটি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, বেশ কিছুজন মধ্যমগ্রামের স্টার মলে (Star Mall) গিয়েছেন। কিন্তু সেই মলে ঢোকার সময়ই বাধা দেওয়া হয় তাদের। কিন্তু কেন? মলের সিকিউরিটি গার্ড জানান যে মুখে রঙ বা আবির থাকলে মলে প্রবেশ করা যাবে না। আর কর্তৃপক্ষের তরফেই তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে বেশ বচসা শুরু হয় মলে (Star Mall) প্রবেশ করতে চাওয়া লোকজন ও সিকিউরিটি গার্ডের সঙ্গে। সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করা হয়, কেন দোলের উৎসবের দিন গায়ে রঙ থাকলে মলে প্রবেশ করা যাবে না! এর কোনও সদুত্তর দিতে পারেন নি ওই সিকিউরিটি গার্ড। মলে প্রবেশকারী ব্যক্তিরা জানান, তারা কোনও জামাকাপড়ের কাউন্টারে যাবেন না, কোনও রেস্তোরাঁয় যাবেন। কিন্তু এরপরও তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।
তাদের গায়ে এমন কিছু রঙও ছিল না, যার জন্য তাদের ঢুকতে দেওয়া যেত না। কিন্তু তাও বাধা দেওয়া হয় তাদের। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে বেশ বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমস উত্তপ্ত হতে থাকে। মলে প্রবেশকারী ব্যক্তিদের কথায়, দোলের উৎসব গোটা দেশে পালন হয়। এমন এক উৎসবে সকলেই রঙ, আবির খেলবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে কেন মলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। কেন এভাবে সাধারণ মানুষ তথা বাঙালিদের অধিকার খর্ব করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
এই পরিস্থিতির মধ্যে সেখানে আসেন সিকিউরিটি গার্ডের ইন-চার্জ। তিনি জানান, মল (Star Mall) কর্তৃপক্ষের তরফেই এমন নির্দেশ রয়েছে। তাদের কিছু করার নেই। তবে শেষ পর্যন্ত নানান কথা কাটাকাটির পর অবশেষে মলে ঢুকতে দেওয়া হয় সেই ব্যক্তিদের।
এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারোর মতে, এভাবেই নানা মলগুলি সাধারণ মানুষদের ছোটো করে, তাদের অপমান করে। অনেকেই মলে প্রবেশকারী ব্যক্তিদের সমর্থন করলেও, অনেকেই আবার বলেছেন, গায়ে-মুখে রঙ নিয়ে মলে প্রবেশ করা যায় না। পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা বিষয় রয়েছে। তাছাড়া মলে বিক্রি হওয়া জামাকাপড়ে যদি ওই রঙ বা আবির লেগে যায়, তাহলে সেই দায় কে নেবে! তবে এই মুহূর্তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!