‘ওর সবকিছুতে মুসলিম ছাপ ছিল, অনেকেই ওঁর সঙ্গে কাজ করতে চাইত না’, অঞ্জু ঘোষকে নিয়ে বেফাঁস মন্তব্য চিরঞ্জিতের

‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি ব্লকব্লাস্টার হিট ছবি‌। বাংলাদেশে এবং কলকাতার শিল্পীদের নিয়ে তৈরি হয়ে তখনকার দিনের এই বিখ্যাত সিনেমা। ১ ঘণ্টা ২২ মিনিটের ছবি জয়জয়কার ফেলে দিয়েছিল সিনে জগতে।‌ বেদের মেয়ে জোসনা মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালের ৯ জুন। বাংলা সিনে জগতের সবচেয়ে বক্স অফিস কাঁপানো ছবি বলা হয় এই ‘বেদের মেয়ে জোসনা’কে। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ (Anju Ghosh), ওরফে অঞ্জলি ঘোষ।

প্রযোজকদের ঘরে বড়ো‌ টাকার অঙ্ক তুলে দিয়েছিল এই সিনেমাই। এই ছবি তৈরির বাজেট ছিল ২০ লাখ টাকা। বক্স অফিসে এই ছবি আয় করেছিল ২০ কোটি টাকা। এই ছবির মতো আর কোনও ছবিই এমন সাফল্য পায়নি বক্স অফিসে। বেদের মেয়ে জোসনা ছবিতে অভিনয় করেছিল দুই বাংলার শিল্পীরা। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ (Anju Ghosh), ওরফে অঞ্জলি ঘোষ।

বাংলা সিনেজগতে দাপিয়ে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ (Anju Ghosh)। শুধু পূর্ব বাংলায় না, দুই বাংলাতেই কাজ করেছেন এই অভিনেত্রী। প্রায় সাড়ে তিনশো ছবিতে কাজ করেছেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। তবে সকলের মনে জায়গা করে রেখেছেন বেদের মেয়ে জোসনা হিসেবেই। ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অঞ্জুর (Anju Ghosh) বিপরীতে অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী।

বহুদিন আর পর্দায় দেখা যায় না অভিনেত্রী অঞ্জু ঘোষকে (Anju Ghosh)। তাঁকে নিয়ে কী বললেন চিরঞ্জিত? সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জু ঘোষকে (Anju Ghosh) নিয়ে অভিনেতা বলেন, “আমি যখন ওঁর সঙ্গে কাজ করেছি তখনও ওঁর ভীষণ ডিমান্ড ছিল। কিন্তু অনেকেই মনে করতেন তিনি ঠিক আর চার পাঁচটা হিন্দুদের মতো নন। ওঁর কথাবার্তা, হাঁটাচলা সবেতেই বাংলাদেশি মুসলিম ছাপ ছিল। সেই জন্যই তিনি একজন বড় মাপের অভিনেত্রী হওয়া সত্ত্বেও অনেকেই তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন না। কুণ্ঠা বোধ করতেন”।

শোনা যায়, এক সময় অভিমানের বশেই সরে যান বেদের মেয়ে জোসনা। অঞ্জু ঘোষের (Anju Ghosh) আসল নাম ছিল অঞ্জলি ঘোষ। ছবিতে অঞ্জু ঘোষ নামই ব্যবহার করতেন অভিনেত্রী। তিনি অঞ্জু ঘোষ হিসেবেই খ্যাতি পান।

RELATED Articles