রাজনীতির সৌজন্যে! মুকুল রায়ের করোনা আক্রান্ত স্ত্রী’র শারীরিক অবস্থা জানতে ফোন নরেন্দ্র মোদীর

বাংলায় বিধানসভা নির্বাচন পরবর্তী অবস্থায় সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন। ‌তিনি সুস্থ হয়ে উঠলেও বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন মুকুল রায়ের স্ত্রী। গতকালই তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিরোধ ভুলে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের কাছে তাঁর মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মুকুলবাবু স্ত্রীকে দেখতে হঠাৎই ওই হাসপাতালে যান যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাংলায় বিজেপির পর্যদুস্ত হ‌ওয়ার বিস্তারিত তথ্য কেন্দ্রে পৌঁছবেন তথাগত রায়!

আর এদিন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের করোনা আক্রান্ত স্ত্রী’র শারীরিক অবস্থার কথা জানতে ফোন করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। ২ মিনিটের  বেশি সময়ে তাঁদের দু’জনের মধ্যে কথা হয়।

আরও পড়ুন-‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ’, শুভ্রাংশুর মন্তব্যে বিতর্ক বাড়ল রাজ্য রাজনীতিতে

প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন চলাকালীন অবস্থাতেই দেশসহ রাজ্যে ভয়াবহ আকার নিতে শুরু করেছিল করোনা সংক্রমণ। কিন্তু জনসচেতনতা একেবারেই চোখে পড়েনি। সচেতনতা ছিল না মুকুল রায়ের নিজেরও। অধিকাংশ সময়ই তাঁকে মাস্ক পড়তে দেখা যায়নি ‌। যার ফলস্বরুপ আক্রান্ত হন করোনায়। এই মুহূর্তে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হওয়া মুকুল রায়ের স্ত্রী। বর্তমানে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক।

RELATED Articles