ওয়েব সিরিজে পা মনামীর। প্রথম কাজ, তাই এন্ট্রিটাও জবরদস্ত। কোমরের হিল্লোল ও রূপের ঝলক নিয়ে সকলের সামনে হাজির হলেন ‘মৌ বৌদি’। ইতিমধ্যেই ঘায়েল ঠাকুরপোদের একাংশ।
গতকাল, বুধবারই সামনে এসেছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘মৌচাক’-এর টিজার। এই ওয়েব সিরিজেই মৌ বৌদি হিসেবে দেখা যাবে মনামীকে। যদিও টিজারে তাঁর মুখ দেখা যাচ্ছে না। তবে এর থেকে তাঁর চরিত্র সম্বন্ধে কিছুটা ধারণা মিলেছে বটে।
আরও পড়ুন- বিতর্ক এখনও অব্যাহত, এর মধ্যেই ‘ইন্ডিয়ান আইডল’-এ না ফেরার সিদ্ধান্ত নিলেন বিশাল দাদলানি
নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। এরকমই একটি চরিত্র চেয়েছিলেন মনামী ওয়েব সিরিজ শুরু করার জন্য। এমন এক চরিত্র যার রূপে আগুন তো আছে বটেই, সঙ্গে রয়েছে তুখোড় বুদ্ধি।
সাহানা দত্ত এই সিরিজের গল্প লিখেছেন। মনামীর মতে, এই সিরিজের গল্পই হল সিরিজের নায়ক। নায়িকা তিনি তা আর আলাদা করে বলা প্রয়োজন নেই। সিরিজের পোস্টারে দেখা যাচ্ছে, মৌ চরিত্রের কোমরের একদিকে ‘বাম্পার জ্যাকপট’-এর লটারির টিকিট গোঁজা। মনামীর কথায়, গল্পে এই লটারির টিকিটের বিশেষ ভূমিকা রয়েছে।
View this post on Instagram
এর আগে দর্শক সাক্ষী থেকেছেন ‘উমা বৌদি’ রূপে স্বস্তিকা মুখোপাধ্যায় ও ‘ঝুমা বৌদি’ রূপে মোনালিসার। মৌ বৌদিও কী তবে তেমনই একটি চরিত্র? মনামীর কথায়, “একেবারেই না। মৌ চরিত্রটি একেবারেই আলাদা। যার প্রতিটি পরত দর্শক উপভোগ করবেন। ঘরবন্দি জীবনে হাসবেন, আনন্দ পাবেন। আমি নিজেও ডাবিংয়ের সময় হাসিতে লুটিয়ে পড়তাম”।
আরও পড়ুন- ‘পরকীয়ায় লিপ্ত মানেই কোনও মহিলা খারাপ মা নন’, দাবী হাইকোর্টের
মনামীর মতে, এই চরিত্রটি দর্শক বেশ উপভোগ করবেন। জানা গিয়েছে, জুন মাসের শেষের দিকেই সকলের মন ভালো করতে হইচই প্ল্যাটফর্মে আসছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ ‘মৌচাক’।





